অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপের ম্যাচ দেখতে পাকিস্তানে আমন্ত্রণ জানানো হয়েছিল জয় শাহকে। পাকিস্তান ক্রিকেট বোর্ড আমন্ত্রণ জানিয়েছিল ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবকে। পিসিবির আমন্ত্রণ গ্রহণ করা হল বিসিসিআইয়ের সভাপতি রজার বিনি এবং সহসভাপতি রাজীব শুক্লার পক্ষ থেকে। এশিয়া কাপের জন্য তাঁরা লাহৌর যাচ্ছেন।
চার থেকে সাত সেপ্টেম্বর তাঁরা লাহৌর থাকবেন। সেখানে কয়েকটা ম্যাচ দেখবেন তাঁরা। বিসিসিআই-এর সমস্ত প্রধান অফিস-আধিকারিকদের জন্য আমন্ত্রণ জানিয়েছে পিসিবি। বোঝাই যাচ্ছে ভারতীয় বোর্ডের অনুমোদন পেয়েই সভাপতি এবং সহ-সভাপতি তাদের দেওয়া আমন্ত্রণটি গ্রহণ করেছেন। ৩০ অগস্ট মুলতানের মাটিতে আঞ্চলিক ইভেন্টের প্রথম ম্যাচে পাকিস্তান নেপালের বিরুদ্ধে খেলতে নামবে। তারপরের চারটি ম্যাচ হবে শ্রীলঙ্কায়। সেখানেই বহু প্রত্যাশিত ম্যাচে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।
পরিচয় গোপন রেখে এক সূত্র পিটিআইকে বলে, ‘‘ভারত বনাম পাকিস্তান ম্যাচ দেখতে শ্রীলঙ্কার পাল্লেকেলেতে যাবেন বিনি, শুক্লা এবং জয় শাহ। ৩ সেপ্টেম্বর তাঁরা ভারতে ফিরে আসবেন। তারপর আবার ওয়াঘা বর্ডার দিয়ে তাঁরা লাহৌর যাবেন পাকিস্তানে কয়েকটি ম্যাচ দেখতে।’’
লাহৌরে ৪ সেপ্টেম্বর পিসিবির তরফে নৈশভোজের আমন্ত্রণ করা হয়েছে। বিনি এবং শুক্লাকে সস্ত্রীক সেখানে থাকার জন্য আমন্ত্রণ করা হয়েছে। পাঁচ সেপ্টেম্বর আফগানিস্তান বনাম শ্রীলঙ্কার ম্যাচ দেখবেন বিসিসিআইয়ের দুই কর্তা। পরের দিন পাকিস্তানের উদ্বোধনী সুপার ফোরের ম্যাচটিতেও থাকবেন তাঁরা।
উল্লেখ্য ২০০৪-এ সৌরভ গঙ্গোপাধ্যায় যখন দলকে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দিয়েছিলেন তখন বিসিসিআইয়ের সিনিয়র কর্মকর্তা এবং কংগ্রেসের রাজ্যসভার সাংসদ শুক্লাও ভারতীয় ক্রিকেট দলের অংশ ছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
