Cart Total Items (0)

Cart

All Sports
হরমনপ্রীত কৌর

অলস্পোর্ট ডেস্ক: ভারত-বাংলাদেশ ওয়ানডে ম্যাচে অধিনায়ক হরমনপ্রীত কৌর -এর আচরণ ছিল নিন্দনীয়। ক্যাপ্টেনকে উদাহরণ হয়ে নেতৃত্ব দিতে হয় দলকে, এভাবেই চলে আসছে এতদিন। তবে ভারত-বাংলাদেশের মহিলা দলের তৃতীয় ওয়ান ডে ম্যাচের পর একথা আর বলা যায় না। তাঁর এই আচরণের সমালোচনা করছেন অনেকেই। তাঁর ভক্তরা এবং বিশেষজ্ঞরা মনে করেন, হরমনপ্রীতের আচরণ আরও ভালও হতে পারত। তাঁর কাছ থেকে এমন জিনিস আশা করা যায় না।

এ দিনের ম্যাচে তিনি আউট হয়ে যাওয়ার পর স্ট্যাম্প ভেঙে দেন এবং বারবার আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে কথা বলেন। অনেকেই মনে করছেন তাঁর এই স্ট্যাম্প ভেঙে ফেলার সিদ্ধান্ত বা ভুল আউট দেওয়ার জন্য বারবার আম্পায়ারের দিকে আঙুত তোলা সঠিক কাজ ছিল না। মাঠে তাঁর আবেগকে নিয়ন্ত্রনে রাখা উচিত ছিল।তবে বিসিসিআই বা আইসিসি তাঁর বিরুদ্ধে এখনও কোনও সিদ্ধান্ত জানায়নি। তবে বিভিন্ন মহলের পরামর্শ অনুযায়ী অনেকেই মনে করছেন তাঁর বড় কোনও শাস্তি হবে।

ভারত-বাংলাদেশের ওডিআই ম্যাচের এই বিশৃঙ্খল সমাপ্তির জন্য প্রাক্তন ভারতীয় ক্রিকেটার মদনলাল টুইট করে সমালোচনা করেছেন হরমনপ্রীতের ব্যবহারের। সঙ্গে তিনি বিসিসিআই-কে এই ঘটনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন। ১৯৮৩ বিশ্বকাপজয়ী এই ভারতীয় ক্রিকেটার টুইটে লেখেন, ‘‘বাংলাদেশের মহিলা দলের বিরুদ্ধে হরমনপ্রীতের আচরণ খুবই খারাপ ছিল। তিনি তো খেলার থেকে বড় কেউ নন। ভারতীয় ক্রিকেটকে বদনাম করেছেন তিনি। বিসিসিআই-এর উচিত তাঁর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া।’’

ম্যাচ পরবর্তী অনুষ্ঠানে হরমনপ্রীত আম্পায়ারদের সমালোচনা করেছেন। তাতে তিনি ভবিষ্যতে ভারতের জন্য  নিরপেক্ষতার আর্জি জানিয়েছেন তিনি।

হরমনপ্রীত বলেছিলেন, ‘‘এই ম্যাচ থেকে অনেক কিছু শেখার আছে। ক্রিকেট ছাড়া এখানে যে ধরনের আম্পায়ারিং হয়েছে তাতে আমরা অবাক হয়েছি। এরপর থেকে যখনই আমরা বাংলাদেশ আসব, এই ধরনের আম্পায়ারিং-এর সঙ্গে মোকাবিলা করার জন্য প্রস্তুত হয়েই আসব। বাংলাদেশ পরিস্থিতি অনুযায়ী খুব ভাল ব্যাটিং করেছে। তাঁরা যে একক রানগুলো নিয়েছেন সেগুলো খুবই গুরুত্বপূর্ণ।’’

তিনি আরও বলেন, ‘‘মাঝখানে আমরা কিছু রান দিয়ে ফেলি। তবে ব্যাট করতে নেমে আমরা খেলা নিজেদের নিয়ন্ত্রনে নিয়ে এসেছিলাম। কিন্তু আগেই বলেছি, আম্পায়ারদের কিছু ভুল সিদ্ধান্তে আমরা হতাশ।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *