Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ ধোনি-র বহুদিনের রেকর্ডকে ছাপিয়ে গেলেন ইংল্যান্ডের অধিনায়ক বেন  স্টোক। অধিনায়ক ধোনি টেস্টের চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে মোট চার বার জিতেছিলেন। এবার আসেজের তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ২৫০ রানের বেশি লক্ষ্য পূরণ করে সেই রেকর্ড ভাঙলেন স্টোকস। এই ম্যাচ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন উইকেটে জিতে নিয়েছে ইংল্যান্ড।

ইংল্যান্ডের অধিনায়ক বেন স্টোকস এই নিয়ে পাঁচবার ২৫০ রানের বেশি লক্ষ্য তাড়া করে টেস্ট ম্যাচ জিতল। এতদিন পর্যন্ত এই রেকর্ড ছিল ধোনির দখলে।

 অ্যাসেজের তৃতীয় টেস্টের চতুর্থ ইনিংসে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস ৯৩ রানের ইনিংস খেলেন। দলকে জেতানোর জন্য এই রানের অবদান অনেক। হাড্ডাহাড্ডি এই ম্যাচে শেষ পর্যন্ত ইংল্যান্ডের জয় আসে। এই জয় দিয়ে পাঁচ ম্যাচের অ্যাসেজ সিরিজে খাতা খুলল তাঁরা। অস্ট্রেলিয়া চতুর্থ ইনিংসে ২৫১ রানের টার্গেট দেয় ইংল্যান্ডকে। তিন উইকেট হাতে থাকতেই জিতে যায় ইংল্যান্ড। এই জয় দিয়ে বেন স্টোকস ভেঙে দেয় প্রাক্তন ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির রেকর্ড।

প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মিচেল মার্শ সেঞ্চুরি করেন। কিন্তু তাঁর এই অনবদ্য খেলা বিফলে যায়। তাঁদের দেওয়া টার্গেট পূরণ করে জিতে যায় ইংল্যান্ড।

এর আগে টেস্টের চতুর্থ ইনিংসে ২৫০ বা তাঁর বেশি রানের টার্গেট পূরণ করে মোট তিনবার জেতেন ব্রায়ান লারা এবং রিকি পন্টিং। চার বার জেতেন মহেন্দ্র সিং ধোনি। এবার জিতে ধোনিকে পিছনে ফেলে পাঁচবার জেতার শিরোপা নিয়ে এগিয়ে গেলেন বেন।

স্টোকস হেডিংলেতে  তাঁর দলের পারফর্মেন্স নিয়ে জানান, তিনি খুশি।

তিনি বলেন, ‘‘আর একটা হাড্ডাহাড্ডি ম্যাচ খেললাম আমরা। এই লড়াই জিতে আমরা আশা জিইয়ে রাখলাম। টস জেতার পর আমরা ব্যাটিং বা বোলিং দুটোই  করতে পারতাম। উইকেট ভাল ছিল।  মিচেল মার্শ  কীভাবে ব্যাট করল সেটা দেখলাম। এলেন এবং ম্যাচকে এগিয়ে নিয়ে গেলেন। আউটফিল্ডে গতি ছিল। আমাদের মার্ক উড এবং ক্রিস ওকস ফর্মে ফিরে ভাল খেলেছে। ’’

তিনি আরও বলেন,‘‘আমরা খুব ভেবে দল তৈরি করেছি এবং দেখুন তাঁর প্রভাব আমাদের দলে পড়ছে। আমরা দেখতে চাই তাঁরা কীভাবে এই সিরিজ জেতায় সাহায্য করে। আমি ভাবতে পারিনি এতদিন টেস্ট না খেলেও ওক্স এত ভাল খেলবে। আশা করি এর পরের ম্যাচে আমরা আরও ভাল খেলব।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *