Cart Total Items (0)

Cart

All Sports India

‌অলস্পোর্ট ডেস্ক:‌ রনজি ট্রফি ক্রিকেটের এলিট(‌২০২৬-‌২৭)‌ গ্রুপের খেলায় বুধবার কল্যানীতে বেঙ্গল ক্রিকেট অ্যাকাদেমির মাঠে দিল্লিকে প্রথম ম্যাচে ৯ উইকেট হারিয়ে ৬ পয়েন্ট ঘরে তুলল বাংলা। দিল্লির অধিনায়ক আয়ুষ বাদোনির অলরাউন্ড পারফরমেন্স সত্ত্বেও বাংলার জয় আটকায়নি।

ম্যাচের শেষদিন বুধবার সকালে ১০১-‌৩ রান হাতে নিয়ে দ্বিতীয় ইনিংসের ব্যাটিং শুরু করে দিল্লি আয়ুষ বাদোনির ৮৫ রানের (‌১৩৪ বল, ১০ টি বাউন্ডারি)‌ সুবাদে ২৭৭ রান তোলে। বাদোনি ৫ উইকেট নেওয়ার পাশাপাশি অনুজ রাওয়াতের(‌৩৯)‌ সঙ্গে জুটি বেঁধে ব্যাটে লড়াই চালিয়ে যান। দু’‌জনের জুটিতে যোগ করেন ৯৫ রান। জেতার জন্য দিনের শেষ সেশনে বাংলার দরকার ছিল ৮৯ রান। সেই রান ১৫.‌৩ ওভারে ১ উইকেট খুইয়ে তুলে নিয়ে ম্যাচ জেতে বাংলা।

অফস্পিনার আমির গনি পিচের সাহায্য নিয়ে অনুজ রাওয়াতকে বোল্ড করে প্যাভিলিয়ানে ফেরান। আগের দিন অবসর নেওয়া যশ ধুল ক্রিজে ফিরে এসে বাদোনির সঙ্গে ৪৫ রান যোগ করে বাংলার সামনে ৮৯ রানের টার্গেট রাখেন। মধ্যাহ্নভোজের ঠিক আগে সুমন্ত গুপ্তের অফব্রেক বল ধুলের প্যাডে লেগে গ্লাভস ছুঁয়ে প্রথম স্লিপে ধরা পড়েন। তারপরই দ্রুত ৩ উইকেট খোয়ায় দিল্লি। প্রদীপ্ত প্রামানিক প্যাভিলিয়ানে ফেরান বাদোনিকে। গনি আউট করেন দেব লাকরাকে। প্রামানিক ফেরান ঋত্বিক শোকিনকে। দিল্লির টেলএন্ডাররা ২০ ওভার বাংলার বিরুদ্ধে লড়াই চালিয়ে যান হার বাঁচাতে।

বাংলার ওপেনার অভিমন্যু ঈশ্বরণ ৩৪ রানে অপরাজিত থাকেন দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে। অঙ্কুর পালের(‌৩৮)‌ সঙ্গে জুটিতে ৬৪ রান তোলেন দ্রুত গতিতে ব্যাট চালিয়ে। সুদীপ ঘরামি ১৬ রানে অপরাজিত থাকেন। দিল্লি প্রথম ইনিংসে করেছিল ২৪০ রান। জবাবে বাংলা প্রথম ইনিংসে তুলেছিল ৪২৯ রান। অভিষেক পোড়েলের ১৪৯ রান ও সুদীপ কুমার ঘরামির ১৩৩ রানের সুবাদে। আয়ুষ বাদোনি ৪৩ রানে ৫ উইকেট নেন। দিল্লি দ্বিতীয় ইনিংসে করে ২৭৭। প্রদীপ্ত প্রামানিক ৭২ রানে ৩ ও সুমন্ত গুপ্ত ২০ রানে ৩ উইকেট নিয়ে বাংলার জয়ের রাস্তা প্রশস্ত করেন।

বাংলার পরের দুই ম্যাচে প্রতিপক্ষ সার্ভিসেস ও কেরল। এই দুই ম্যাচে পেসার আকাশদীপ ও মুকেশ কুমারকে পাবে না বাংলা। দুই পেসার আসন্ন নিউজিল্যান্ড সফরে ভারতীয় ‘‌এ ’‌ দলে যোগ দেবেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Captcha loading...