Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ফাইনালের আগেই বড় ধাক্কা খেল শ্রীলঙ্কা ক্রিকেট দল। রবিবার ভারতের বিপক্ষে এশিয়া কাপ ফাইনালে খেলবেন না শ্রীলঙ্কার স্পিনার মহেশ থেকশানা। তাতেই চিন্তার ছায়া শ্রীলঙ্কা দলের ওপর। এশিয়া কাপ ফাইনালে না থাকলেও আশা করা হচ্ছে বিশ্বকাপ দলে তিনি থাকবেন।

বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে ফিল্ডিং করতে গিয়ে চোট পান তিনি। সেই সময় ডান হ্যামস্ট্রিং-এ চোট লাগে তাঁর। আর এই চোটের কারণেই এশিয়া কাপের ফাইনাল থেকে ছিটকে যেতে হল তাঁকে। বৃহস্পতিবার টুইটারে শ্রীলঙ্কা ক্রিকেটের তরফে জানানো হয়, ‘‘মহেশ থেকশানা ডান হামস্ট্রিং-এ চোট পেয়েছে। ওকে আগামীকাল স্ক্যানের জন্য পাঠানো হবে।’’

পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার ম্যাচে থেকশানা বোলিং-এর সময় অনেকবারই মাঠের বাইরে গিয়েছিলেন। চোটের কারণে বৃহস্পতিবার ম্যাচে তাঁকে কিছুটা সমস্যায় পড়তে দেখা গিয়েছিল। কিন্তু তিনি ন’ওভারই বল করেছিলেন।  

থেকশানার চোট শ্রীলঙ্কা দলকে সমস্যায় ফেলতে পারে। ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুষ্মন্ত চামেরা, লাহিরু মাদুশঙ্কা এবং লাহিরু কুমারা শ্রীলঙ্কা দলে রয়েছেন। ২০২৩-এর ওডিআইতে থেকশানা সব থেকে বেশি উইকেট নিয়েছেন।

শ্রীলঙ্কা দলের এক গুরুত্বপূর্ণ ক্রিকেটার থেকশানা। ২০২৩-এর বিশ্বকাপের আগে তিনি দলে ফিরবেন এমনটাই আশা করছে তাঁর দল।

২৮ সেপ্টেম্বরের মধ্যে বিশ্বকাপ দলের নাম জমা দিতে হবে। ৭ অক্টোবর দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে শ্রীলঙ্কা। তার আগে ২৯ সেপ্টেম্বর বাংলাদেশের বিরুদ্ধে এবং ৩ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচ খেলবে শ্রীলঙ্কা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *