অলস্পোর্ট ডেস্ক: ইডেন গার্ডেন আবার সাক্ষী থাকতে চলেছে বিশ্বকাপের। এবার বেশ কিছু রাগ পর্যায়ের ম্যাচের পাশাপাশি একটি সেমিফাইনালও কলকাতায় বসে দেখতে পাবেন ক্রিকেটপ্রেমীরা । সেই সেমিফাইনাল ম্যাচের একটি টিকিটের দাম সর্বনিম্ন ৯০০ টাকা রাখা হয়েছে। ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (সিএবি) সোমবার জানিয়েছে বিশ্বকাপের ম্যাচের টিকিটের মূল্য।
ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচ এবং সেমিফাইনালের টিকিটের দাম হবে ৯০০ টাকা (উপরের স্তর) থেকে ৩০০০ টাকা (বি, এল ব্লক)। এই দুই ম্যাচের সর্বনিম্ন এবং সর্বোচ্চ স্তরের মাঝেও রয়েছে আরও দুটো মঊল্যএর টিকিট। ১৫০০ টাকা (ডি, এইচ ব্লক) এবং ২৫০০ টাকা (সি, কে ব্লক)।
আইকনিক ৬৩,৫০০ দর্শকআসন বিশিষ্ট এই স্টেডিয়াম এবার বিশ্বকাপে পাঁচটি ম্যাচ আয়োজন করবে।
বাংলাদেশ বনাম কোয়ালিফায়ার ১ ম্যাচের টিকিটের মূল্য হবে সর্বনিম্ন ৬৫০ টাকা (উপরের স্তর), ১০০০ টাকা (ডি এবং এইচ) এবং ১৫০০ টাকা (বি, সি, কে, এল)।
ইংল্যান্ড ও বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের দু’টি ম্যাচের জন্য, টিকিটের দাম হবে ৮০০ টাকা (উপরের স্তর), ১২০০ টাকা (ডি, এইচ), ২০০০ টাকা (সি, কে) এবং ২২০০ টাকা (বি, এল)।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
