Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বিশ্বকাপের টিকিট বিক্রি কাণ্ডে শেষ পর্যন্ত থানায হাজিরা দিলেন সিএবি কর্তারা। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইডেন গার্ডেন্সে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের টিকিট নিয়ে কালোবাজারির এক গুচ্ছ অভিযোগ উঠেছে অনেকদিন ধরেই। পুলিশি ধরপাকরে ধরাও পড়েছে কেউ কেউ কালোবাজারি করতে গিয়ে। এবার বেশ কিছু সমর্থক টিকিট না পেয়ে ময়দান থানায় সিএবি, বিসিসিআই ও অনলাইন টিকিট বিক্রি সংস্থার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল। সেই অভিযোগের ভিত্তিতে পরের দিনই অনলাইন সংস্থা ও সিএবি-র কর্তাদের থানায় হাজিরা দিতে বলা হয়েছিল। কিন্তু বৃহস্পতিবার ও শুক্রবার কেউ হাজিরা দেননি। পাশাপাশি সিএবি কর্তারা বিষয়টিকে গুরুত্ব দিতেই রাজি ছিলেন না। শেষ পর্যন্ত হাজিরা দিতেই হল।

শনিবার সকালে ময়দাান থানায় হাজিরা দিতে হল সিএবি কর্তাদের। একই দিনে অনলাইন টিকিট বুকিং সংস্থার কর্তারাও থানায় হাজিরা দেন। কর্তাদের বিরুদ্ধে সাধারণ সমর্থকদের অভিযোগ ছিল, সাধারণ পথে টিকিট বাজারে না ছেড়ে সিএবি ও অনলাইন সংস্থা টিকিট কালোবাজারিদের হাতে তুলে দিচ্ছে। যে কারণে প্রথম থেকেই এই ম্যাচের টিকিের একটা হাহাকার দেখা দিয়েছে।

শুধু ময়দান থানা নয় এন্টালি থানাতেও একই রকম অভিযোগ জমা পড়েছে। দুই থানা মিলিয়ে শুক্রবার পর্যন্ত মোট সাতটি অভিযোগ দায়ের হয়েছে। সব অভিযোগ এই দুই পক্ষের বিরুদ্ধে। প্রাথমিকভাবে সিএবি কর্তারা জানিয়েছিলেন, টিকিট বিক্রিতে তাদের কোনও হাত নেই। সবটাই সরাসরি আইসিসি থেকে অপারেট করা হচ্ছে। এদিকে সিএবির সদস্যরাও টিকিট পাননি বলে জানা যাচ্ছে। টিকিট বিক্রির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ।

টিকিট বিক্রি নিয়ে অভিযোগ প্রসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়কে জিজ্ঞেস করা হলে তিনি বলেন, “এমনটা হয়। কর্তারা বিষয়টি দেখবেন। ভারত-পাকিস্তান ম্যাচ হলে আরও বেশি হত। এটা স্বাভাবিক।” সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলেন, “আমরা শুধুমাত্র ম্যাচের আয়োজক। এটি আইসিসির ইভেন্ট। আমরাও অনলাইন সংস্থার মাধ্যমেই টিকিট পেয়েছি। আমরাও পর্যাপ্ত টিকিট পাইনি তাই ক্লাব, সদস্য, কাউকে পর্যাপ্ত টিকিট দিতে পারিনি।

ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ইতিমধ্যেই প্রথম দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারতীয় ক্রিকেট দল। সাত ম্যাচের সাতটি জিতেই সেমিফাইনালে পৌঁছেছে ভারত। পয়েন্ট ১৪। পিছনেই ১২ পয়েন্ট নিয়ে রয়েছে দক্ষিণ আফ্রিকা। সেই প্রোটিয়াদের বিরুদ্ধেই রবিবার কলকাতাায় নামতে চলেছে ভারত। শেষ ম্যাচে ৩০২ রানে শ্রীলঙ্কাকে হারিয়েছে ভারত।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *