ম্যাচের সেরা কুলদ্বীপ
অলস্পোর্ট ডেস্কঃ সদ্য শুরু হওয়া ক্যারাবিয়ান সিরিজে দেখা যায়নি যুজবেন্দ্র চাহাল এবং কুলদ্বীপ যাদবের জুটি। প্রথম একদিনের ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে হারিয়েছে ভারত। এবারের প্রথম একদিনের ম্যাচে কুলদ্বীপ যাদবের সঙ্গে জুটি বেঁধেছেন রবীন্দ্র জাদেজা।
বৃহস্পতিবার ভারত- ওয়েস্ট ইন্ডিজের প্রথম একদিনের ম্যাচ সাক্ষী থাকল নতুন হওয়া স্পিনার জুটির। দুই বাঁহাতি বোলার কুলদ্বীপ যাদব এবং রবীন্দ্র জাদেজা এদিনের ম্যাচে সাত উইকেট নিয়েছে। ওয়েস্ট ইন্ডিজ এদিন খেলতে নেমে ওয়েস্ট ইন্ডিজের ১১৪ রানে সব উইকেট পরে যায়। এরপর ভারতের ব্যাটাররা খুব কম সময় এই রানের লক্ষ্য পূরণ করে ফেলেন। মাত্র পাঁচ উইকেট হারিয়ে জিতে যায় ভারত।
এদিনের ম্যাচে চার উইকেট নিয়ে ম্যান অফ দা ম্যাচ হন কুলদ্বীপ যাদব। ম্যাচের পরের উপস্থাপনা অনুষ্ঠানে এই বাঁহাতি বোলার নিজেকে বাঁচাতে পারেননি তাঁর আগের জুটি সঙ্গি যুজবেন্দ্র চাহালকে নিয়ে করা প্রশ্ন থেকে।
‘কুল-চা’ জুটি তাঁদের ভালো পারফরমেন্স দিয়ে নিজেদের আলাদা জায়গা করে নিয়েছেন ভারতীয় ক্রিকেটের ভক্তদের কাছে। তাই কুলদ্বীপের নতুন হওয়া জাদেজার সঙ্গে জুটি নিয়ে অবাক হয়েছেন অনেকেই। প্রতিযোগিতা নিয়ে প্রশ্ন করলে, বিশেষ করে চাহালকে নিয়ে, যাদব জানান এই ধরনের ব্যাটার খেলোয়াড়ের উন্নতিতে সাহায্য করে।
কুলদ্বীপ যাদব ম্যাচ শেষের উপস্থাপনা অনুষ্ঠানে বলেন, ‘‘ফাস্ট বোলারদের দিয়ে শুরুটা নিখুঁত হয়েছে। মুকেশ তাঁর অভিষেক করেছে। এরপর শার্দূল এবং হার্দিক খুব ভাল বল করে। উমরান খুব ভাল গতি রাখেন বলের। বোলারদের জন্য এটা খুব ভাল দিন ছিল এটা। আমার আর জাদেজার জুটি খুব ভাল হয়েছে। যখন দরকার আমরা বিপক্ষের জন্য আঘাত আনতে পেরেছি। যেটা ওই মুহূর্তে দরকার ছিল। আমি শুধু নিয়ম মেনে চলেছি এবং ম্যাচের সঙ্গে ছন্দ মিলিয়ে খেলেছি। আমার মনে হয় উইকেটে মনোযোগ দেওয়ার থেকে দৈর্ঘ্যে মন দেওয়াটা অনেক বেশি জরুরি। এই নিয়মে খেলে গত ছয়মাসে আমার অনেক উন্নতি হয়েছে বোলিং -এ।’’
চাহালের সঙ্গে প্রতিযোগিতার কথা উঠলে প্রত্যাখ্যান করেন কুলদ্বীপ। তাঁর মতে চাহাল আর তিনি একে অন্যের খেলার উন্নতিতে সাহায্য করেন এবং দুজনে দুজনের সঙ্গ উপভোগ করেন।
কুলদ্বীপ বলেন, ‘‘মানুষ মনে করেন আমাদের জুটি স্বর্গের মত। আমরা খুশি যে সাতটা উইকেট বাইরে থেকে পেয়েছি এবং তিন-চার টে উইকেট সম্ভবত অন্যদিক থেকে পেয়েছি। এটা স্পিনিং এবং বাউন্সিং-ের মেলবন্ধন ছিল। আমি খুব উপভোগ করতাম। প্রতিযোগিতা থাকা সবসময় ভালো। কিন্তু আমি আর চাহাল, বিশেষ করে একদিনের ম্যাচে কখনও নিজেদের প্রতিযোগী ভাবিনি। আমরা একসঙ্গে খেলেছি এবং খেলার জন্য এটাই দরকার। অবশ্যই তুমি যখন চাহালের মত সিনিয়র কারও সঙ্গে খেলবে সেটা আত্মবিশ্বাস বাড়াতে সহায়তা করে। এরসঙ্গে অনেক কিছু উপদেশও পাওয়া যায়। আমরা একসঙ্গে পাঁচ- ছয় বছর খেলছি এবং খুব ভাল পারফরমেন্সও করেছি। এখানে প্রতিযোগিতার কোনও জায়গা নেই। বরং আমরা একে অপরের সঙ্গ উপভোগ করেছি।’’
বৃহস্পতিবার ম্যাচে চার উইকেট নেওয়ার পর, কুলদ্বীপকে এইধরনের পারফরমেন্স চালিয়ে যেতে হবে ২০২৩ আইসিসি বিশ্বকাপের দলে থাকার জন্য।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
