পয়েন্ট টেবিলে উঠে এল চেন্নাই। ছবি সৌজন্যে ট্যুইটার
নিজস্ব সংবাদদাতাঃ আইপিএলের ম্যাচে চিপকে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস ১২ রানে হারিয়ে দেয় লখনউ সুপার জায়ান্টসকে। সেই সঙ্গে তারা পয়েন্ট টেবলে বড় পার্থক্য গড়ে দেয়। চেন্নাই প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৭ রান করে। জবাবে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভারে ৭ উইকেটে ২০৫ রান করে কেএল রাহুলের টিম। লখনউকে হারিয়ে পয়েন্ট তালিকার সাত থেকে ছয়ে উঠে আসে চেন্নাই। আর ছয়ে থাকা কলকাতা নাইট রাইডার্স নেমে যায় সাতে। লখনউ সুপার জায়ান্টস আবার ম্যাচ হেরে দুই থেকে তিনে নেমে গেল। নেট রানরেটের বিচারে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর উঠে এসেছে দুইয়ে।
এক নম্বর জায়গা ধরে রেখেছে রাজস্থান রয়্যালস। সানরাইজার্স হায়দরাবাদকে ৭২ রানের বড় ব্যবধানে হারিয়েছে রাজস্থা্ন রয়্যালস। তারা ৫ উইকেটে ২০৩ রান করে। জবাবে রান তাড়া করতে নেমে হায়দরাবাদ নির্দিষ্ট ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৩১ রান করে। হায়দরাবাদকে হারিয়ে রাজস্থান পয়েন্ট টেবলের এক নম্বর জায়গা দখল করে নিয়েছে। আর হায়দরাবাদ রয়েছে দশ নম্বরে।