Cart Total Items (0)

Cart

All Sports India
চেতেশ্বর পূজারা

অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় দলের অন্যতম টপ অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা-কে ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট দলে রাখা হয়নি।যা নিয়ে সমালোচনার ঝড় উঠেছে। প্রাক্তন ভারতীয় স্পিনার হরভজন সিংও প্রশ্ন তুলেছেন এই নিয়ে সঙ্গে তিনি ভারতীয় ক্রিকেটে পুজারার অবদানের কথাও বলেছেন।

‘‘পূজারা আজ নিজের দক্ষতায় যেখানে পৌঁছেছে, তার জন্য আমি মন থেকে তাঁকে সম্মান জানাই। আজ বহু বছর ধরেই ভারতীয় দলের সাফল্যের জন্য আড়ালে থাকা এক নায়ক তিনি। তিনি অন্যতম এক শক্তিশালী স্তম্ভ ভারতীয় দলের। তাঁকে এইভাবে ঝুলিয়ে রেখে একটি নোংরা কাজ করছে ভারত। শুধুমাত্র অন্য ব্যাটারদের স্বাচ্ছন্দের কথা ভেবে।’’ স্পষ্ট করে বললেন হরভজন সিং একটি সাক্ষাংকারে।

হরভজন তীব্র অসন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, প্রত্যেক সিনিয়র খেলোয়াড়ের পারফরম্যান্স বিচার করার মানদন্ড এক নয়।  ‘‘আমি মনে করি তাঁকে আর একটু বেশি সম্মান দেওয়ার প্রয়োজন ছিল এবং যে ভাবে পূজারাকে দল থেকে বাদ দেওয়া হয়েছে তা আমাকে হতবাক করে। কারণ তিনি একাই নয় যিনি দলের জন্য রান করতে পারেননি। বাকিরাও দলে আছে, যাদের গড় রান রেট।’’

তিনি অন্য কোনও খেলোয়াড়ের নাম না করলেও বিরাট কোহলির গড়ের দিকে ইঙ্গিত করেছেন। ‘‘আমি মনে করি নিয়ম সবার জন্য একই হওয়া উচিত। প্রত্যেকের জন্য আলাদা নয়। যদি আপনাদের একান্তই কোনও সিনিয়রকে বাদ দিতেই হয়, তাহলে তাঁর সঙ্গে আগে কথা বলুন। তাঁকে বোঝান ‘এই দেখুন আমরা কি করতে চাইছি’। তাঁকে বোঝান সামনের পথ কী। আর একটু সম্মান দিন। যেটা তাঁর প্রাপ্য” , বলেন ভাজ্জি।

হরভজন খুবই বিরক্ত পূজারার স্ট্রাইক-রেট এবং তাঁকে নিয়ে প্রশ্ন শুনে। তাঁর মতে, টেস্ট দলে কোন খেলোয়াড়ের প্রয়োজন রয়েছে এবং কে দলের ভারসাম্য বজায় রাখতে পারবে সেটাই মানুষ বোঝে না।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *