Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক:‌ সবধরনের ফরম্যাট থেকে পাকাপাকি অবসর নিয়েই ফেললেন ভারতীয় ক্রিকেটার চেতেশ্বর পুজারা। মাত্র ৩৬ বছর বয়সেই টেস্ট ক্রিকেটে ভারতের অস্টম সর্বাধিক রানের অধিকারী ব্যাটারের অবসরের সিদ্ধান্ত তাঁর ভক্তদের জন্য বেদনাদায়ক। ২০২৩ ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের হয়ে শেষবার খেলেছিলেন পূজারা।

রবিবার এক্স হ্যান্ডেলে নিজের অবসরের কথা ঘোষণা করেন পূজারা এক আবেগপূর্ণ লেখার মাধ্যমে। তিনি লিখছেন, ‘‌ ভারতীয় দলের জার্সি গায়ে চাপানো, জাতীয় সঙ্গীত গাওয়া, প্রতি সময় মাঠে নেমে সেরা দেওয়ার চেষ্টা। সত্যি ভাষায় বলা কঠিন, এসবের অনুভূতি কী?‌ তবে একটা কথা আছে, সব ভাল কিছুর একটা শেষ আছে। সকলের প্রতি কৃতজ্ঞতা স্মরণ করে ভারতের সব ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর নিচ্ছি।’‌ এই মন্তব্যের সঙ্গে আরও একটি লম্বা পোস্ট জুড়েছেন পুজারা, যাতে দু’‌দশক ধরে নিজের ক্রিকেট জীবনের কথা তুলে ধরার সঙ্গে সঙ্গে সতীর্থ ক্রিকেটার, কোচ, ভক্ত ও পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। উল্লেখ করেছেন, ভারতীয় দলের হয়ে খেলাটা তাঁর কাছে কতটা গর্বের ছিল। আর ক্রিকেট তাঁকে অনেক কিছু দিয়েছে, শিখিয়েছে জীবনে। সকলকে ধন্যবাদ জানিয়েছেন,দীর্ঘ ক্রিকেট জীবনে পাশে থাকার জন্য।

টেস্ট ক্রিকেটে ২০১০ সালে অভিষেকের পর থেকে ১০৩ টেস্ট খেলে চেতেশ্বর পূজারার রান ৭১৯৫। গড় ৪৩.‌৬০। ১৯ টি শতরান। ৩৫টি অর্ধ শতরান। টেস্ট দলে ৩ নম্বর ব্যাটার হিসেবে পূজারার রক সলিড পারফরমেন্স এক দশকের বেশি সময় ভারতকে ঘরে ও বাইরে অনেক ম্যাচ জিততে সাহায্য করেছে। ২০১৮-‌১৯ অস্ট্রেলিয়া সিরিজে ভারতের ঐতিহাসিক সিরিজ জয়ে পূজারা মুখ্য ভূমিকা ছিল। ১২৫৮ বলা খেলে করেছিলেন ৫২১ রান। ৩টি শতরানও। তাঁর এই পারফরমেন্সের সঙ্গে অনেকেই তুলনা টানেন সুনীল গাভাস্কারের ১৯৭০-‌৭১ সিরিজে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে করা ৭৭৪ রানের ইনিংসকে।

এছাড়া পূজারা প্রথম শ্রেণীর ক্রিকেটে ১৩০ টি ‘‌এ’ লিস্টেড ‌ম্যাচ খেলেছেন। করেছেন ৫৭৫৯ রান। গড় ৫৭.‌০১। ১৬ টি শতরান। এর মধ্যে ভারতের জার্সিতে ৫ ম্যাচ রয়েছে। খেলছেন ৭০ টি২০ ম্যাচ। করেন ১৫৫৬ রান। ২০২১ আইপিএল জয়ী চেন্নাইন কিংস দলের সদস্যও ছিলেন পূজারা। প্রথম শ্রেণীর ক্রিকেটে পূজারার রান ২১৩০১। গড় ৫১.‌৮২। ৬৬টি শতরান। ১৮টি দ্বিশতরান। ভারতীয়দের মধ্যে তিনিই প্রথম তিনটি ত্রিশতরান করেন। ২০০৮-‌৯য়ে সৌরাষ্ট্রের হয়ে ওড়িশার বিরুদ্ধে ৩০২ অপরাজিত। ২০১২-‌১৩য় সৌরাষ্ট্রের হয়ে কর্নাটকের বিরুদ্ধে ৩৫২। ২০১৩-‌১৪য়ে ভারতীয় এ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ এ দলের বিপক্ষে ৩০৬ অপরাজিত। পরবর্তী সময় তাঁর এই কৃতিত্ব ছুঁয়েছেন রবীন্দ্র জাদেজা।

সাসেক্সে ২০২২ থেকে ২০২৪ মরশুম কাটানোর সময় পূজারার ব্যাট থেকে ১৮৬৩ রান। যার মধ্যে ৮টি শতরান ও ৩টি অর্ধ শতরান ছিল। গত রনজি মরশুমে সৌরাষ্ট্রের হয়ে ৭টি ম্যাচ খেলে করেছিলেন ৪০২ রান। গড় ৪০.‌২০। যার মধ্যে ছত্তিসগড়ের বিরুদ্ধে একটি দ্বিশতরান ছিল। এছাড়া গতবছর সাসেক্সের হয়ে প্রথম শ্রেণীর কাউন্টি ম্যাচ খেলে করেছিলেন ৫০১। চলতি বছর ফেব্রুয়ারিতে রনজি ট্রফি কোয়ার্টারফাইনালে গুজরাটের বিরুদ্ধে শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেন পূজারা। করেন ২৬ ও ২ রান। পূজারার আশা ছিল সদ্য সমাপ্ত ইংল্যান্ড টেস্ট সিরিজের সফরে ভারতীয় দলে তিনি ডাক পাবেন। ডাক পাননি। সম্ভবত সে কারণেই সবরকম ক্রিকেট থেকে সরে দাঁড়ালেন খানিকটা ভারি মন নিয়ে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *