অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩ সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচের জন্য একমাত্র রিজার্ভ ডে রাখা হয়েছিল। কলম্বোর বৃষ্টির কারণে সেই ম্যাচ রিজার্ভ ডে-তেই শেষ হয়। কিন্তু বাকি কোনও ম্যাচের জন্য কোনও রিজার্ভ ডে ঘোষণা করেনি এসিসি। সেই অবস্থায় কলম্বোর আবহাওয়া অশণী সঙ্কেত দিচ্ছে সব দলকে। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে একই ভেন্যুতে ভারত তাদের পরের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে এবং এই ম্যাচেও যে বৃষ্টির কারণে ব্যাহত হবে তা নিয়ে কোনও সংশয় নেই। দুর্ভাগ্যবশত যদি তাই হয় তাহলে দুই দল এবং সারা বিশ্ব জুড়ে তাদের সমর্থকদের কথা মাথায় রেখে, ন্যূনতম ২০-এর ম্যাচ করার যায় কিনা দেখা হবে তাও না হলে ম্যাচ বাতিল হয়ে যাবে পয়েন্ট ভাগাভাগি করে দিয়ে। যা যে কোনও দলের জন্য খুবই অস্বস্তির।
কলম্বোতে গত কয়েকদিন ধরে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং মঙ্গলবারের পূর্বাভাসও আলাদা নয়। Accuweather অনুসারে, প্রায় সারা দিনই বিরতিহীন বৃষ্টির সম্ভাবনা রয়েছে৷
কলম্বো প্রতি ঘণ্টায় আজ আবহাওয়ার পূর্বাভাস:
বেলা ১ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৪৯ শতাংশ
দুপুর ২ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৬০ শতাংশ
বিকাল ৩ টায়: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৬০ শতাংশ
বিকেল ৪ টায়: তাপমাত্রা – ২৯ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৪০ শতাংশ
বিকাল ৫ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৩৪ শতাংশ
সন্ধ্যা ৬ টায়: তাপমাত্রা – ৩০ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৩৭ শতাংশ
সন্ধ্যা ৭ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৪৩ শতাংশ
রাত ৮ টায়: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৪৭ শতাংশ
রাত ৯ টায়: তাপমাত্রা – ২৮ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৫১ শতাংশ
রাত ১০ টায়: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ৩৫ শতাংশ
রাত ১১ টায়: তাপমাত্রা – ২৭ ডিগ্রি সেলসিয়াস, বৃষ্টির সম্ভাবনা – ২৯ শতাংশ
দেখা যাচ্ছে মঙ্গলবার দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত বৃষ্টিপাতের শতাংশ ২৯ থেকে ৬০ শতাংশের মধ্যে ঘোরা ফেরা করবে।
মঙ্গলবার মুখোমুখি হচ্ছে ভারত-শ্রীলঙ্কা। এটাই অস্বাভাবিক বিষয় যে পর পর তিনদিন খেলতে নামতে হচ্ছে ভারতকে। তাও নিশ্চিত নয় এই ম্যাচ শেষ করা সম্ভব হবে কিনা।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
