অলস্পোর্ট ডেস্ক: রবিবার চলতি এশিয়া কাপ ২০২৩-এ দ্বিতীয়বারের মতো মুখোমুখি হতে চলেছে ভারত ও পাকিস্তান। গত সপ্তাহে, পাল্লেকেলেতে ভারত বনাম পাকিস্তান গ্রুপ পর্বের ম্যাচটি বৃষ্টির কারণে ভেস্তে গিয়েছিল, যার ফলে দুই দলই একটি করে পয়েন্ট পায়। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে এইবার ভারত ও পাকিস্তানের মধ্যে হতে চলেছে সুপার ফোরের ম্যাচ। বৃষ্টির দেবতা সেদিন কী রূপ ধরবেন সেটাই এখন লাখ টাকার প্রশ্ন৷ শুক্রবার, এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) ভারত ও পাকিস্তানের মধ্যে ব্লকবাস্টার লড]আইয়ের জন্য একটি রিজার্ভ ডে রেখেছে।
এই রিজার্ভ ডে নিয়েও অন্য দুই দল প্রশ্ন তুলেছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কার ক্রিকেট বোর্ড যখন এশিয়ান ক্রিকেট কাউন্সিলের রিজার্ভ ডে-র সিদ্ধান্তকে সমর্থন করেছে তখন দুই দলের দুই কোচ বিশেষ দুটো দলের ম্যাচের জন্য রিজার্ভ ডে নিয়ে প্রশ্ন তুলেছেন।
ওয়েদার ডট কমের মতে, রবিবার কলম্বোতে বজ্রঝড়-সহ বৃষ্টির সম্ভাবনা ৯০-১০০ শতাংশ। অ্যাকুওয়েদার রবিবার এবং সোমবার যথাক্রমে ৯৪ এবং ৯৫ শতাংশ মেঘে ঢাকা থাকবে। এবং বৃষ্টির প্রবল সম্ভাবনার পূর্বাভাস দিয়েছে তারা৷

“বিশেষ করে দিনের শেষ দিকে প্রবল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে,” পূর্বাভাসে লেখা হয়েছে। সুপার ফোর পর্বে ভারত বনাম পাকিস্তান ম্যাচটিই একমাত্র রিজার্ভ ডে পেয়েছে।
শ্রীলঙ্কা ও বাংলাদেশ উভয়ের কোচ — রাউন্ড দুই-এর অন্য দুই দল — এসিসির দেওয়া ছাড়ের বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
তবে, ছাড় দেওয়া হয়েছে এই কথা মাথায় রেখে যে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তানের লড়াই সম্প্রচারকারীদের জন্য সুখবর নিয়ে আসবে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
