Cart Total Items (0)

Cart

All Sports
আইপিএল

অলস্পোর্ট ডেস্ক: বিসিসিআই সোমবার আইপিএল ২০২৪-এর সম্পূর্ণ সময়সূচী প্রকাশ করে দিল। বিসিসিআই এর আগে আইপিএল ২০২৪-এর প্রথম দুই সপ্তাহের (২১ ম্যাচ) সময়সূচী প্রকাশ করেছিল। সারা দেশে আসন্ন লোকসভা নির্বাচনের ভোটগ্রহণের তারিখ এবং স্থানগুলিকে বিবেচনা করে টুর্নামেন্টের বাকি ম্যাচগুলি শেষ পর্যন্ত নির্ধারিত করা হল। সিজন ওপেনারের মতো, কোয়ালিফায়ার ২ এবং ফাইনাল চেন্নাইয়ে অনুষ্ঠিত হবে, বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হোম গ্রাউন্ডে। কোয়ালিফায়ার ২, কোয়ালিফায়ার ১-এর পরাজিত এবং এলিমিনেটরের বিজয়ীর মধ্যে খেলা হবে, শুক্রবার, ২৪ মে, এরপর ২৬ মে রবিবার ট্রফির লড়াই৷

দ্বিতীয় পর্বে, দিল্লি ক্যাপিটালস বিশাখাপত্তনমে তাদের প্রথম দু‘টি হোম ম্যাচ খেলতে বেছে নেওয়ার পরে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তাদের হোম দর্শকদের সামনে তাদের বাকি পাঁচটি হোম ম্যাচ খেলবে।

পঞ্জাব কিংস, যারা মুলানপুরের পিসিএ নিউ ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে তাদের মরসুম শুরু করেছে, ধর্মশালায় তাদের হোম অভিযান শেষ করবে। মনোরম এই স্টেডিয়ামই হতে চলেছে পঞ্জাবের হোম গ্রাউন্ড। যেখানে চেন্নাই সুপার কিংস এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে যথাক্রমে ৫ ও ৯ মে দু’টি ম্যাচ হবে।

রাজস্থান রয়্যালসও গুয়াহাটিকে তাদের দ্বিতীয় হোম গ্রাউন্ড হিসেবে বেছে নিয়েছে এবং অসমে তাদের শেষ দু‘টি হোম ম্যাচ খেলবে। তারা প্রথমে ১৫ মে পঞ্জাব কিংস এবং পরে ১৯ মে কলকাতা নাইট রাইডার্সের সঙ্গে খেলবে, যা দিয়ে আইপিএলের ১৭তম মরসুমের লিগ পর্বের সমাপ্তিও ঘোষণা হবে।

২০ মে একটি বিরতির পরে, আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ২১ মে মঙ্গলবার, কোয়ালিফায়ার ১ খেলবে দুই টপ দল, তারপর ২২ মে বুধবার হবে এলিমিনেটর।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *