Cart Total Items (0)

Cart

All Sports
ডেভিড ওয়ার্নার

অলস্পোর্ট ডেস্ক: আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার হিসেবে ভারতের কিংবদন্তী ব্যাটার সচিন তেন্ডুলকরকে পিছনে ফেলে দিলেন অস্ট্রেলিয়ার ব্যাটার ডেভিড ওয়ার্নার । আন্তর্জাতিক ক্রিকেটে সচিনের থেকেও বেশি সেঞ্চুরি করলেন অস্ট্রেলিয়ার এই তারকা ব্যাটার। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় একদিনের ম্যাচে সচিনকে ছাঁপিয়ে গেলেন ৩৬ বছরের ওয়ার্নার। ৯৩ বলে ১০৬ রান করে তিনি তাঁর ৪৬তম আন্তর্জাতিক সেঞ্চুরি করলেন। তিনটি ছয় এবং ১২টি চার মেরেছিলেন তিনি এদিনের ম্যাচে। স্ট্রাইক রেট ছিল ১১৩.৯৭। ওডিআই-তে তিনি মোট ২০টি সেঞ্চুরি এবং টেস্ট ও টি২০-তে ২৫টি সেঞ্চুরি করেছেন তিনি।

ওপেনার হিসাবে সচিনের ঝুলিতে রয়েছে ৪৫টি আন্তর্জাতিক সেঞ্চুরি। ওডিআইতেই তিনি ওপেনার হিসাবে ৪৫টি সেঞ্চুরি করেছিলেন। ডেভিড ওয়ার্নার এখন সক্রিয় ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ সংখ্যক সেঞ্চুরি করে ইংল্যান্ডের ব্যাটার জো রুটকে ছুঁযে ফেললেন। দু’জনেই আন্তর্জাতিক ক্রিকেটে ৪৬টি সেঞ্চুরি করেছেন।

ভারতীয় ব্যটারদের মধ্যে সব পজিশনের নিরিখে বিরাট মোট ৭৬টি আন্তর্জাতিক সেঞ্চুরি করেছেন যা দ্বিতীয় সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরি। বিরাটের ঝুলিতে রয়েছে ৪৬টি ওডিআই সেঞ্চুরি, ২৯টি টেস্ট সেঞ্চুরি এবং একটি টি২০ সেঞ্চুরি।

ম্যাথু হেডেনকে পিছনে ফেলে দিয়েছেন ওয়ার্নার। অস্ট্রেলিয়ান ক্রিকেটার হিসাবে ওয়ানডে-তে সর্বোচ্চ রান করার তালিকায় ওয়ার্নারের স্থান এখন আটে। ১৪৪টি ওডিআইতে ওয়ার্নার করেছেন মোট ৬১৩৬ রান এবং গড় রান ৪৫.১১। ১৪২টি ওডিআইতে তিনি ২০টি সেঞ্চুরি এবং ২৭টি অর্ধশতরান করেছেন। হেডেন ১৬০টি ওডিআইতে ৬১৩১ রান করেছেন এবং তাঁর গড় রান ৪৪.১০। তিনি মোট ১০টি শতরান এবং ৩৬টি অর্ধশতরান করেছেন।

রানের তালিকায় শীর্ষে রয়েছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ব্যাটার রিকি পন্টিং। তিনি মোট ১৩৫৮৯ রান করেছেন এবং তাঁর রান রেট গড়ে ৪১.৮১। তিনি মোট ২৯টি শতরান এবং ৮২টি অর্ধশতরান করেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *