অলস্পোর্ট ডেস্ক: আইপিএল ২০২৪-এ ঘরের মাঠে টানা পাঁচ ম্যাচের শেষ ম্যাচ খেলতে নামছে কলকাতা নাইট রাইডার্স। গত ম্যাচে ঘরের মাঠে পঞ্জাব কিংসের বিরুদ্ধে হারতে হয়েছে কলকাতাকে। এই ম্যাচ তাই কলকাতার কাছে মাস্ট উইন। ঘরের মাঠে সুবিধেকে কাজে লাগিয়ে এই ম্যাচ জিতেই অ্যাওয়ে ম্যাচে খেলতে চাইবেন শ্রেয়াসরা। সোমবার ইডেন গার্ডেন্সে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে দিল্লি ক্যাপিটালস।
এদিন কলকাতা দলে একাধিক পরিবর্তন নেওয়া হয়েছে। এক ম্যাচ চোটের কারণে বাইরে থাকার পর এই ম্যাচে আবার ফিরে এসেছেন মিচেল স্টার্ক। দলে এসেছেন বৈভব অরোরা। বাইরে বসতে হয়েছে অঙ্গকৃশ রঘুবংশীকে। পর পর ব্যর্থতার কারণেই এই সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। গত ম্যাচে স্টার্কের জায়গায় খেলেছিলেন দুষ্মন্থ চামিরা। স্টার্ক ফেরায় এদিন তিনি দলে জায়গা পাননি। এবার দেখার দলে বদল এনে ভাগ্য বদল হয় কিনা কেকেআর-এর।
দিল্লি ক্যাপিটালস একাদশ: পৃথ্বী শ, জেক ফ্রেজার-ম্যাকগার্ক, অভিষেক পোড়েল, শাই হোপ, ঋষভ পন্থ (অধিনায়ক ও উইকেটকিপার), ত্রিস্তান স্টাবস, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, লিজাদ উইলিয়ামস, খলিল আহমেদ, রশিখ দার
ডিসি বেঞ্চ: মুকেশ কুমার, সুমিত কুমার, প্রবীণ দুবে, কুমার কুশাগরা, রিকি ভুই
কলকাতা নাইট রাইডার্স একাদশ: ফিল সল্ট (উইকেটরক্ষক), সুনীল নারিন, ভেঙ্কটেশ আইয়ার, শ্রেয়াস আইয়ার (অধিনায়ক), রিঙ্কু সিং, আন্দ্রে রাসেল, রমনদীপ সিং, মিচেল স্টার্ক, বৈভব অরোরা, বরুণ চক্রবর্তী, হর্ষিত রানা
কেকেআর বেঞ্চ: সুয়শ শর্মা, অনুকুল রায়, মণীশ পাণ্ডে, অঙ্গকৃশ রঘুবংশী, রহমানুল্লাহ গুরবাজ
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
