অলস্পোর্ট ডেস্ক: বেজায় চটেছেন দিলীপ বেঙ্গসরকার। বিসিসিআইয়ের নির্বাচক মন্ডলীর ওপর। নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টি২০ ক্রিকেট সিরিজে ব্যাটার সরফরাজ খানকে ভারতীয় দলে না রাখায়। বিজয় হাজারে ট্রফিতে গোয়ার বিরুদ্ধে ম্যাচে ১৫০ রানের ঝকঝকে ইংনিংস খেলার পরও তিনি ভারতীয় দলে ব্রাত্য।
বেঙ্গসরকারের প্রতিক্রিয়া, ‘ আমি বুঝে উঠতে পারছি না, কেন ভারতীয় দলের কোনও ফরম্যাটেই সরফরাজকে বিবেচনা করা হচ্ছে না। ফর্মে থাকা সত্ত্বেও। ভারতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়ে নিজেকে প্রমান দেওয়ার পরও। ওর মতো প্রতিভাকে অবহেলা করার কারণটা আমার কাছে দুর্বোধ্য। এটা সত্যি লজ্জার। আমি সরফরাজ ও দেবদূত পাড়িক্কালকে একসঙ্গে ব্যাট করতে দেখেছি ২০২৪-২৫ সিরিজে ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালায় অনুষ্ঠিত পঞ্চম ও শেষ টেস্টে। ওই সিরিজটা ভারতীয় দলের পক্ষে খুব গুরুত্বপূর্ণ ছিল। সরফরাজ ও পাড়িক্কাল একসঙ্গে ব্যাট করে চতুর্থ উইকেটে ১৩২ বলে ৯৭ রান যোগ করে। যা শেষপর্যন্ত ভারতকে টেস্ট ম্যাচ জিততে সাহায্য করেছিল।’
বেঙ্গসরকারের মতে, ‘দক্ষতা থাকা সত্ত্বেও সরফরাজকে ভারতীয় দলের বাইরে রাখা হয়েছে অণ্যায়ভাবে। ইংল্যান্ডের বিরুদ্ধে সেই হোম সিরিজে বড় অবদান রাখার পর আর কোনও টেস্ট ম্যাচ খেলার সুযোগ পায়নি সরফরাজ। ২০২৪-২৫ মরশুমে বর্ডার-গাভাস্কার ট্রফির অস্ট্রেলিয়া সফরে ভারতীয় দলে থাকলেও, সরফরাজকে একটা ম্যাচও খেলার সুযোগ দেওয়া হয়নি। এটাই আমাকে অবাক করেছে, কেন সরফরাজ ভারতের টি২০ বা একদিনের ক্রিকেটের দলে জায়গা পাবে না, যখন সব ফরম্যাটে খেলার ক্ষমতা ওর আছে।’
সরফরাজকে বাদ দেওয়ার পিছনে বারবার ভারতীয় টিম ম্যানেজমেন্টের তরফে নানা যুক্তি তুলে ধরা হয়েছে। প্রথমে বলা হত, ঘরোয়া ক্রিকেটে যতই ভাল হোক, আন্তর্জাতিক ক্রিকেট সরফরাজ তেমন ভাল নয়। ইংল্যান্ড ও নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভাল পারফরমেন্স করার পর এল হাস্যকর নতুন যুক্তি। সরফরাজ বিদেশের মাটিতে সফল হবে না। আর এই কারণে সরফরাজ বাদ দিয়ে ইংল্যান্ড সিরিজে করুণ নায়ার ও সাই সুদর্শনকে ভারতীয় দলে অন্তর্ভুক্ত করা হয়। অথচ তার আগের দিনই ক্যান্টিবারিতে ভারতীয় এ দলের হয়ে ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ৯২ রান করা সত্ত্বেও। এরপরই নিজদের মধ্যে খেলায় যশপ্রীত বুমরা, মহম্মদ সিরাজ ও আকাশদীপের বোলিংয়ের বিরুদ্ধে ঝোড়া ব্যাটিংয়ে ১০২ রান তুলে অপরাজিত ছিলেন সরফরাজ। তাও ভারতীয় দলের খেলার শিকে তাঁর ভাগ্যে ছেঁড়েনি।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
