দীনেশ কার্ত্তিক
অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার টুর্নামেন্ট আয়োজকরা জানিয়েছেন, আসন্ন হংকং সিক্সেসের জন্য ভারতের প্রাক্তন খেলোয়াড় দীনেশ কার্তিককে দলের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে। ৭ নভেম্বর থেকে শুরু হবে এই সংক্ষিপ্ত ফর্ম্যাটের টুর্নামেন্ট। তাঁর বিশাল আন্তর্জাতিক অভিজ্ঞতা, তীক্ষ্ণ নেতৃত্বের দক্ষতা এবং বিস্ফোরক ব্যাটিংয়ের জন্য পরিচিত, কার্তিকের অধিনায়কত্বে অন্তর্ভুক্তি ভক্তদের অনুপ্রাণিত করবে এবং টুর্নামেন্টের প্রতিযোগিতামূলক মনোভাবকে উন্নিত করবে। অধিনায়ক হিসেবে তাঁর নিয়োগ সম্পর্কে কার্তিক বলেন, “হংকং সিক্সেস-এ টিম ইন্ডিয়ার নেতৃত্ব দেওয়া এক পরম সম্মানের বিষয়, এটি একটি সমৃদ্ধ ইতিহাস এবং বিশ্বব্যাপী স্বীকৃতি সম্পন্ন টুর্নামেন্ট।
“আমি এমন খেলোয়াড়দের একটি দলকে নেতৃত্ব দেওয়ার জন্য উন্মুখ, যাদের কৃতিত্ব অপরিসীম ও অবিশ্বাস্য রেকর্ড রয়েছে, এবং এক সাথে আমরা ভক্তদের আনন্দ দেওয়ার এবং নির্ভীক এবং বিনোদনমূলক ক্রিকেট খেলার লক্ষ্য রাখব।” ক্রিকেট হংকং চায়নার চেয়ারপার্সন বুর্জি শ্রফ বলেন, “হংকং সিক্সেস ২০২৫-এর জন্য টিম ইন্ডিয়ার অধিনায়ক হিসেবে দীনেশ কার্তিককে স্বাগত জানাতে পেরে আমরা রোমাঞ্চিত।’’
“তাঁর নেতৃত্ব এবং অভিজ্ঞতার ভাণ্ডার প্রতিযোগিতায় অপরিসীম মূল্য যোগ করবে এবং আমরা নিশ্চিত যে তার উপস্থিতি বিশ্বজুড়ে ভক্তদের এই দর্শনীয় ক্রিকেট উৎসব দেখার জন্য আকৃষ্ট করবে।”
২০০৪ সালে ভারতীয় ক্রিকেট দলের হয়ে কার্তিকের অভিষেক হয়। তিনি ৩০০ টি-টোয়েন্টি ম্যাচ খেলা চতুর্থ ভারতীয় ব্যাটসম্যান ছিলেন। কার্তিক ২০০৭ সালে প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৩ সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলের সদস্য ছিলেন। কার্তিক প্রথম ভারতীয় যিনি ২০০৬ সালে টি-টোয়েন্টি আন্তর্জাতিকে প্লেয়ার অফ দ্য ম্যাচ পুরস্কার জিতেছিলেন। ছক্কা হাকানোর ক্ষমতা, আক্রমণাত্মক ব্যাটিং স্টাইল, ক্রিজে টিকে থাকা এবং দুর্দান্তভাবে খেলা শেষ করার ক্ষমতার জন্য পরিচিত কার্তিককে প্রায় দুই দশক ধরে আইপিএল এবং ভারতীয় জাতীয় ক্রিকেট দলের একজন গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে দেখা গিয়েছে।
কার্তিক বাংলাদেশের বিরুদ্ধে তাঁর প্রথম টেস্ট সেঞ্চুরি করেছিলেন এবং ২০০৭ সালে ইংল্যান্ডের টেস্ট সফরে ভারতের শীর্ষস্থানীয় স্কোরার ছিলেন, যা ২১ বছরের মধ্যে ইংল্যান্ডে ভারতকে প্রথম সিরিজ জিততে সাহায্য করেছিল। ২০০৭ সালের সেপ্টেম্বরে ফর্মের অবনতির পর, কার্তিককে টেস্ট দল থেকে বাদ দেওয়া হয় এবং ২০২২ সাল পর্যন্ত তিনি কেবল বিক্ষিপ্তভাবে আন্তর্জাতিক ক্রিকেটে সুযোগ পান।
২০১৮ থেকে ২০২০ সালের মধ্যে, কার্তিক আইপিএল দল কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক ছিলেন। তিনি মাঝে মাঝে ব্রিটিশ চ্যানেল স্কাই স্পোর্টসের জন্য ধারাভাষ্যকার হিসেবেও কাজ করেছিলেন, বিশেষ করে ২০২১ সালে ভারতের ইংল্যান্ড সফরের সময়।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
