অলস্পোর্ট ডেস্ক: মাঠের ভিতরে কখনও সাপ আবার কখনও কুকুরের মতো প্রানী ঢুকে পড়ার কারণে ক্রিকেট ম্যাচ সামসিক বন্ধ হয়ে যাওয়া কোনও নতুন ঘটনা নয়। পাখি থেকে বিড়াল, কুকুর থেকে সাপ, বিভিন্ন সময়ে এমনই বিভিন্ন পশু, পাখির আগমণে ম্যাচ বিভ্রাট ঘটেছে। তেমনই একটি ঘটনা ঘটল সোমবার। গল টাইটানস এবং ডাম্বুলা অরার মধ্যে লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এর খেলায় বিঘ্ন ঘটাল একটি সাপ। তাঁকে দেখে সাময়িকভাবে খেলা বন্ধ হয়ে গেল। তবে সকলেই মাঠে উপস্থিত ছিলেন। প্রাথমিকভাবে সেই সাপকে দেখতে পান সাকিব আল হাসান। শেষ পর্যন্ত তাঁকে মাঠের বাইরে পাঠান আম্পায়ার।
ডাম্বুলার ইনিংসের পঞ্চম ওভারের সময় আম্পায়ার খেলা বন্ধ করতে বলেন কারণ তখন সাপটিকে মাঠ থেকে বের করার চেষ্টা করা হচ্ছিল। গল টাইটান্স তারকা সাকিব আল হাসানকে দেখা যায় হাত দিয়ে দেখিয়ে সাপের উপস্থিতি সম্পর্কে বাকিদের অবহিত করতে। সাপ নিয়ে বিস্তৃত আলোচনা করতে। প্রাক্তন ভারতীয় ক্রিকেট তারকা দীনেশ কার্তিক এই সুযোগেই বাংলাদেশ ক্রিকেট দলকে মজায় মজায় একহাত নিলেন।
তিনি টুইট লেখেন, “নাগিন ফিরে এসেছে। আমি ভেবেছিলাম এটি বাংলাদেশেই আছে।” এটি কুখ্যাত “নাগিন নৃত্য” যা প্রভূত সমালোচিত হয়েছিল সেই সময়।
বাবর আজম, সাকিব আল হাসান, ডেভিড মিলারের মতো তারকা আন্তর্জাতিক ক্রিকেটাররা লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৩-এ দাঁপিয়ে খেলছেন। ৩০ জুলাই থেকে ২১ অগস্ট পর্যন্ত শ্রীলঙ্কায় হবে এই লিগ।
আসন্ন মরসুমে বাবর আজম, সাকিব আল হাসান, ডেভিড মিলারের মতো জনপ্রিয় আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি শ্রীলঙ্কার জনপ্রিয় তারকা থিসারা পেরেরা, ওয়ানিদু হাসারাঙ্গা, অ্যাঞ্জেলো ম্যাথিউস এবং অধিনায়ক দাসুন শানাকার উপস্থিতি দেখা যাবে এখানেে। দু’টি ভেন্যু – কলম্বো এবং ক্যান্ডিতে রহবে খেলা।
“লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৩-এ, চতুর্থ সংস্করণের জন্য স্টার স্পোর্টসকে অফিসিয়াল টেলিভিশন সম্প্রচারকারী হিসাবে ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত৷ এলপিএল শুরু হওয়ার পর থেকে, এটি শুধুমাত্র ক্রিকেটের একটি উত্তেজনাপূর্ণ ব্র্যান্ড প্রদর্শন করেনি বরং শ্রীলঙ্কা ক্রিকেটের জন্য একটি প্ল্যাটফর্মও প্রদান করেছে৷ প্রতিভাবান ক্রিকেটারদের তুলে এনেছে। স্টার স্পোর্টসের মতো প্রতিশ্রুতিবদ্ধ স্টেকহোল্ডারদের সঙ্গে, আমরা বিশ্বব্যাপী ক্রিকেট দর্শকদের কাছে টি২০ ক্রিকেটের একটি অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং চিত্তাকর্ষক ব্র্যান্ডের সাক্ষী হওয়ার সুযোগ এনে দিতে পেরে খুবই উত্তেজিত, এর সঙ্গে অতুলনীয় নন-লাইভ ক্রিকেটিং বিষয়বস্তুও তুলে ধরেছি। ভারত, শ্রীলঙ্কা, উপমহাদেশ এবং মিনা অঞ্চল জুড়ে এই লিগের অনুরাগী রয়েছে,” মন্তব্য করেছেন অনিল মোহন শঙ্খধর, আইপিজি গ্রুপের প্রতিষ্ঠাতা এবং সিইও– এলপিএল-এর অফিসিয়াল রাইট হোল্ডার৷
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
