Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারত-আফগানিস্তান দ্বিতীয় টি২০ জিতে সিরিজ দখলে নেওয়াই ছিল ভারতের লক্ষ্য। সেই মতো দলে জোড়া পরিবর্তনের পাশাপাশি টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন রোহিত শর্মা। এই সিদ্ধান্তের পিছনে বড় কোনও কারণ না থাকলেও লক্ষ্য জানা থাকলে পরিকল্পনা করতে সুবিধে হয়, এটা সব সময়ই সত্যি। সঙ্গে ছোট বাউন্ডারির সুবিধেও নিতে চেয়েছিলেন রোহিত। ইন্দৌরে প্রথম ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় আফগানিস্তান। যদিও পুরো ওভার খেলেই অলআউট হন আফগানরা। ২৬ বল বাকি থাকতেই জয়ের রান তুলে নেয় ভারত।

তিন নম্বরে নেমে গুলবাদিন নাইব হাফসেঞ্চুরির করার আগে দুই ওপেনার রহমনুল্লাহ গুরবাজ ১ ও অধিনায়ক ইব্রাহিম জারদান ৮ রান করে আউট হন। এর পর ৩৫ বলে ৫৭ রানের ইনিংস খেলেন গুলবাদিন। এছাড়া আজমাতুল্লা ওমরজাই ২, মহম্মদ নবি ১৪, নাজিবুল্লাহ জারদান২৩, করিম জনত ২০, মুজিব উর রহমান ২১, নুর আহমেদ ১, ফজহক ফারুকি কোনও রান না করেই আউট হয়ে যান। ২০ ওভারে ১৭২ রান তুলতে সক্ষম হয় আফগানিস্তান।

ভারতের হয়ে এদিন বল হাতে সফল অর্শদীপ সিং। চার ওভার বল করে তিন উইকেট তুলে নেন তিন। দুটো করে উইকেট নেন রবি বিষ্ণোই ও অক্ষর প্যাটেল। এক উইকেট নেন শিবম দুবে। এদিন ভারতীয় দলে দুটো পরিবর্তন করেছিলেন কোচ রাহুল দ্রাবিড়। এক তো ১৪ মাস পর আবার টি২০ দলে ফিরলেন বিরাট কোহলি। তিনি দলে ফেরায় বাইরে বসতে হল তিলক ভার্মাকে। অন্যদিকে, প্রথম ম্যাচে যশস্বী জয়সওয়ালকে প্রথম ম্যাচে খেলাতে না পারলেও দ্বিতীয় ম্যাচেই শুভমান গিলকে বসিয়ে তাঁকে ফেরানো হল দলে।

১৭৩ রানের লক্ষ্যে রোহিতের সঙ্গে ওপেন করতে নামলেন যশস্বীই। এবারও কোনও রান না করেই মাঠ ছাড়লেন রোহিত শর্মা। প্রথম ম্যাচে রান আউট হওয়ার জন্য মাঠের মধ্যেই শুভমান গিলকে রীতিমতো প্রতিক্রিয়া দেখিয়েছিলেন, এক কথায় নিজের আউটের জন্য দায়ী করেছিলেন তাঁর সঙ্গী ব্যাটারকে। এদিন অবশ্য বোল্ড হয়ে গেলেন তিনি। খেললেন মাত্র এক বল।

এর পর ভারতকে জয়ের পথে নিয়ে গেলেন যশস্বী জয়সওয়াল ও শিবম দুবে। তার আগে অবশ্য ২৯ রান করে বিরাট কোহলি কিছুটা ভরসা দিয়েছিলেন। এর পরই যশস্বীর ৩৪ বলে ৬৮, যা সাজানো ছিল ছটা ছয় ও পাঁচটি বাউন্ডারিতে। অন্যদিকে শিবম দুবে ৩২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকলেন। তাঁর এই ইনিংস সাজানো ছিল চারটি ওভার বাউন্ডারি ও পাঁচটি বাউন্ডারিতে। এছাড়া জিতেশ ০ রানে আউট হন ও নয় রানে অপরাজিত থাকেন রিঙ্কু সিং। ১৫.৪ ওভারে ১৭৩-৪-এ থামে ভারত। দুটো উইকেট নেন করিম জানাতে ও একটি করে উইকেট নবি উল হক ও ফজলুল ফারুকির।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.co

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *