Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ রবিবার ইডেনে টি২০ বিশ্বকাপে সুপার আটের শেষ ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভারতীয় ক্রিকেট দলের ম্যাচটা কার্যত কোয়ার্টারফাইনাল। যে পিচে খেলা হবে, সেই পিচে টি২০ বিশ্বকাপের প্রথম ২০০র বেশি রানের ইনিংস গড়েছিল স্কটল্যান্ড। সেই পিচেই ব্যাট ও বলের লড়াইয়ে মুখোমুখি হবে ভারত ও ওয়েস্ট ইন্ডিজ। এটা জানিয়েছেন স্থানীয় পিচ কিউরেটার।

প্রাক্তন বিসিসিআই সভাপতি, যিনি বর্তমানে সিএবি সভাপতি পদে রয়েছেন, সেই ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি পিচ দেখে খুশি। তিনি স্থানীয় কিউরেটর ও বোর্ডের চিফ কিউরেটর আশিস ভৌমিকের সঙ্গে পিচের চরিত্র নিরীক্ষণ করেন। উইকেটের শক্তভাব ভারতীয় ব্যাটার ও বোলারদের সাহায্য করবে বলেই মনে করছেন সৌরভ। এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন বলে সংবাদসংস্থার কাছে দাবি করেছেন স্থানীয় কিউরেটার। বলেন, সৌরভ গাঙ্গুলি পিচ খুঁটিয়ে খুঁটিয়ে দেখেছেন। সন্তোষ প্রকাশ করেছেন পিচের প্রস্তুতি নিয়ে। টি২০ বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচ এই পিচেই হয়েছিল। এটা ইডেনের নিজস্ব চরিত্রের উইকেট, যেখানে প্রচুর রান ওঠার সম্ভাবনা থাকছে। একইসঙ্গে বোলাররাও সাহায্য পাবেন। শিশিরের উপস্থিতি ম্যাচে প্রভাব ফেলতে পারে।

স্কটল্যান্ড এই পিচে খেলে টি২০ বিশ্বকাপের ম্যাচে ৪ উইকেট খুইয়ে ২০৭ রান তুলেছিল ইতালির বিরুদ্ধে। বল হাতে ইতালিকে ১৩৪ রানে অলআউট করে ম্যাচ জিতেছিল স্কটল্যান্ড। অফস্পিনাপ মাইকেল লিস্ক ম্যাচের সেরা হন ১৭ রানে ৪ উইকেট নিয়ে। পিচের শুকনো ভাবে ভারত-‌ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে স্পিন একটা বড় ভূমিকা নিতে ম্যাচের ভাগ্য গড়ে দিতে।

এই পিচে পেসাররাও সাহায্য পাবেন। ইংল্যান্ডের জোরে বোলার জোফ্রা আর্চার এই উইকেটের ফায়দা তুলেছিলেন। ভারতীয় দলের পেসার যশপ্রীত বুমরা ও আর্শদীপ সিং ছাড়াও হার্দিক পান্ডিয়ার এই উইকেটে সাফল্য পাওয়ার প্রভূত সম্ভাবনা রয়েছে।

সূর্যকুমার যাদব ও তাঁর ভারতীয় দলের সতীর্থরা যখন প্রথমবার এবার টি২০ বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলবেন, তখন ওয়েস্ট ইন্ডিজ ইডেনে গ্রুপ পর্যায়ে ২টি ম্যাচ খেলে ফেলেছে। স্কটল্যান্ড ও ইতালি দুটি ম্যাচেই তারা জিতেছিল। এখন দেখার তারা টি২০ বিশ্বকাপে ভারতের সেমিফাইনালে ওঠার রাস্তায় কাঁটা হতে পারে কিনা।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *