Cart Total Items (0)

Cart

All Sports
বিশ্বকাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার আইসিসি এর পক্ষ থেকে আসন্ন ওডিআই বিশ্বকাপ ২০২৩-এর সূচি এবং ভেন্যু ঘোষণা করা হয়েছে। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৫ অক্টোবর গতবারের চ্যাম্পিয়ন ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের ম্যাচ দিয়ে শুরু হতে চলেছে বিশ্বকাপ। চেন্নাইয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপযাত্রা শুরু করতে চলেছে ভারত। বিশ্বকাপের সূচি ঘোষণার পর থেকেই বহু প্রাক্তন ক্রিকেটার ও ক্রিকেট বিশেষজ্ঞরা তাঁদের বক্তব্য জানিয়েছেন বিভিন্ন বিষয়ে। অন্যান্য ক্রিকেট প্রেমীদের মতো ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক এবং বিসিসিআই-এর প্রাক্তন সভাপতি সৌরভ গাঙ্গোপাধ্যায়ও একটি আবেগঘন টুইট করেছেন বিশ্বকাপ নিয়ে। যা নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে।

দুর্ভাগ্যবশত তাঁর অধীনে ভারতীয় ক্রিকেট বোর্ড দেশের মাটিতে পুরো বিশ্বকাপ আয়োজন করতে পারেনি। সভাপতি থাকাকালীন বিশ্বকাপ আয়োজন করার সুযোগ পেলেও করোনার জন্য তা দেশের বাইরে করতে হয় তাঁকে। সম্প্রতি টুইটে তিনি লিখেছেন, ‘‘ভারতে বিশ্বকাপের জন্য মুখিয়ে রয়েছি। আমি প্রেসিডেন্ট থাকাকালীন করোনার জন্য দেশের মধ্যে বিশ্বকাপ আয়োজন করতে ব্যর্থ হই। টুর্নামেন্টটি অসাধারণ হতে চলেছে। দারুণ সব ভেন্যু বেছে নেওয়া হয়েছে। এতগুলি ভেন্যু ভারত ছাড়া অন্য কোনও দেশে সম্ভব ছিল না। বিসিসিআই এটাকে মনে রাখার মতো একটি টুর্নামেন্টে পরিণত করবে। ভারতীয় বোর্ড সচিব জয় শাহ, সভাপতি রজার বিনি এবং অন্যান কর্মকর্তা ও কর্মীদের অভিনন্দন।’’

মঙ্গলবার বিশ্বকাপের সূচি ঘোষনার পর বিসিসিআই সচিব জয় শাহও টুইটে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এবং চতুর্থবারের মতো ওডিআই বিশ্বকাপ আয়োজক ভারতের জন্য এটিকে “গর্বিত মুহূর্ত” বলে অভিহিত করেছিলেন।

তিনি টুইটে লেখেন, “ভারতের জন্য এটি ভীষন গর্বের মুহূর্ত। চতুর্থ বারের মতো আইসিসি বিশ্বকাপ আয়োজন করতে পারাটা ভারতের কাছে অত্যন্ত গর্বের। একটি স্মরনীয় টুর্নামেন্টের জন্য প্রস্তুত হন।”

ক্রিকেটের সব থেকে বড় ইভেন্টে অংশ নিতে চলেছে ১০টি দল। ৫ থেকে ১৯ নভেম্বর পর্যন্ত দশটি ভেন্যুতে হবে এবারের ক্রিকেট বিশ্বকাপ। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে হবে ওপেনিং ও ফাইনাল ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *