Cart Total Items (0)

Cart

All Sports
ইংল্য়ান্ড ক্রিকেট দল

অলস্পোর্ট ডেস্ক: বিশাখাপত্তনমে ভারতের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর একদিন আগেই প্রথম একাদশ ঘোষণা করে দিল ইংল্য়ান্ড ক্রিকেট দল । দলে দু’টি পরিবর্তন করেছে টিম ম্য়ানেজমেন্ট। অনামী স্পিনার শোয়েব বশির আহত জ্যাক লিচের পরিবর্তে দলে এসেছেন এবং অভিজ্ঞ জেমস অ্যান্ডারসন অভিজ্ঞ পেসার মার্ক উডের জায়গায় দলে এসেছেন। লিচ ইংল্যান্ডের হয়ে প্রথম টেস্টে ভাল খেলেছিলেন কিন্তু বিশাখাপত্তনমে দ্বিতীয় ম্যাচের আগে চোট পেয়ে ছিটকে যেতে হল। ভিসা সমস্যার কারণে প্রথম ম্যাচে অনুপস্থিত বশিরের এই ম্যাচেই টেস্ট অভিষেক হতে চলেছে।

হায়দরাবাদে ভারতের নাটকীয় হারের পরে সিরিজে সমতায় ফিরতে মরিয়া ভারতীয় ক্রিকেট দল। কিন্তু তার মধ্যেই বড় সমস্যার মুখে পড়তে হয়েছে। চোটের জন্য় দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গিয়েছেন দলের দুই তারকা ক্রিকেটার রবীন্দ্র জাদেজা এবং কে এল রাহুল। তাঁদের পরিবর্ত নিশ্চিত হয়ে গেলেও তাঁদের অভিজ্ঞতার অভাবটা নিশ্চিত বোধ করবে ভারতীয় ক্রিকেট দল।

তিন বছর আগে, শক্তিশালী আয়োজকরা চেন্নাইয়ে ইংল্যান্ডের কাছে প্রথম টেস্ট হেরে একই পরিস্থিতির সম্মুখিন হয়েছিল যদিও শেষ পর্যন্ত টেস্ট জিতেই শেষ করেছিল।

জো রুটের নেতৃত্বাধীন দলের পরিস্থিতি তখ‌ন বর্তমান সময়ের থেকে আলাদা ছিল। এবার ভারত এমন একটি দলের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে যারা টেস্ট ক্রিকেট খেলার পদ্ধতিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে যার ফলে প্রথম টেস্টে পিছিয়ে পড়েও জয়ের মুখ খুলে ফেলতে সক্ষম হয়েছিল ইংল্য়ান্ড দল।

অলি পোপের নেতৃত্বে ইংল্যান্ডের ব্যাটসম্যানরা প্রথম টেস্টে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্পিন ত্রয়ীকেও সাধারণ জায়গায় নামিয়ে এনেছিলেন। তবে সেই সমস্য়া থেকে বেরিয়ে আসতে চাইবে ভারতীয় দল। এই ভারতীয় দলে যুক্ত হওয়া তিন ক্রিকেটারের কে কে প্রথনম একাদশে জায়গা করে নেবেন এবং জাডেজা ও রাহুলের অবর্তমানে টিম ফর্মেশনে কী কী পরিবর্তন আসতে পারে সেটাও দেখার বিষয়।

ইংল্যান্ডের প্রথম একাদশ: জাক ক্রাউলি, বেন ডাকেট, অলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, শোয়েব বশির, জেমস অ্যান্ডারসন

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *