অলস্পোর্ট ডেস্ক: ভারত-ইংল্যান্ড চতুর্থ টেস্টের প্রথম দিন প্রথম ব্যাট করতে নেমে দিনের শেষে ইংল্যান্ড থেমেছিল ৩০২-৭-এ। ১০৬ রানে জো রুট ও ৩১ রানে ওলি রবিনসন ব্যাট করছিলেন। মনে করা হয়েছিল এই রান ৪০০-র গণ্ডি পেরিয়ে যেতে পারে। কিন্তু তেমনটা হল না। মাত্র ৫১ রানই তাতে যোগ করতে পারলেন ব্রিটিশরা। ৫৮ রান করে রবিনসন আউট হওয়ার পর আর কেউই ভরসা দিতে পারেননি। দেওয়ার কথাও ছিল না অবশ্য। যার ফল প্রথম ইনিংসে ইংল্যান্ড থামে ৩৫৩ রানে।
ভারত বনাম ইংল্যান্ড চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন, অলি পপ যখন আউট হন তখন দলগত রান ৩৪৭। এর পর শেষ দুই ব্যাটার কোনও রানই করতে পারেননি। রবিনসন ৫৮ রানে আউট হন। শোয়েব বশির ও জেমস অ্যান্ডারসন কোনও রান না করেই আউট হয়ে যান। শেষ পর্যন্ত ক্রিজে টিকে থাকেন এই ম্যাচে ইংল্যান্ডের সেরা ব্যাটার জো রুট। ২৭৪ ১০টি বাউন্ডারি হাঁকিয়ে ১২২ রান করে অপরাজিত থাকেন তিনি।
ম্যাচের দ্বিতীয় দিন বল হাতে আবার জাদু করলেন জাদ্দু। প্রথম দিন ভারতীয় বোলারদের মধ্যে অভিষেকেই বাজিমাত করেছিলেন আকাশ দীপ। ইংল্যান্ড ব্যাটিংয়েক প্রথম তিনজনকেই প্যাভেলিয়নে ফিরিয়েছিলেন তিনি। এছাড়া মহম্মদ সিরাজ ও কুলদীপ যাদবও উইকেট পেয়েছিলেন। কিন্তু দ্বিতীয় দিন প্রথম ইনিংসে একাই ইংল্যান্ডের খেল খতম করে দিলেন রবীন্দ্র জাডেজা। ৩২.৫ ওভার বল করে ৬৭ রান দিয়ে চার উইকেট তুলে নিলেন তিনি। যেভাবে প্রথম তিন উইকেট নিয়েছিলেন আকাশ দীপ ঠিক সেভাবেই শেষ তিন উইকেট তুলে নিলেন রবীন্দ্র জাডেজা।
ইংল্যান্ডের ৩৫৩ রানের লক্ষ্যে দ্বিতীয় দিন্র শুরুতেই ব্যাট করতে নেমেছে ভারত। যদিও শুরুতেই ধাক্কা খেয়েছে ভারতের ব্যাটি। আবারও ব্যর্থ রোহিত শর্মার ব্যাট। মাত্র দুই রান করে আউট হয়ে যান তিনি। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৩৮ রান করে আউট হন শুভমান গিল। ক্রিজে রয়েছেন যশস্বী জয়সওয়াল ও রজত পাতিদার। রজত পাতিদারের সামনে নিজেকে প্রমান করার এটাই সব থেকে বড় সুযোগ থাকলেও তিনি ব্যর্থ। মাত্র ১৭ রান করে আউট হয়ে গেলেন তিনি। ১২ রানে আউট রবীন্দ্র জাডেজাও।
iPadতবে ইংলান্ডের থেকেও শুরুটা খারাপ হল ভারতের। ওপেনার যশস্বী জয়সওয়াল ছাড়া আর কেউই ব্যাট হাতে ভারতের প্রথম ইনিংসকে ভরসা দিতে পারেননি। এদিকে ভারতের বাটিংং সামলাত থাকেন যশস্বী অন্যদিকে পর পর প্যাভেলিয়নে ফিরতে থাকেন অন্য ব্যাটাররা। রোহিত, শুভমান, রজত পাতিদারর, রবীন্দ্র জাডেজার পর ১৪ রানে প্যাভেলিয়নে ফিরে যান সরফরাজ খান। শেষ বেলায় কিছুটা রানের গতি বাড়ানোর চেষ্টা করেন ধ্রুব জুড়েল। অশ্বিন আউট হন এক রানে। দিনের শেষে ধ্রুব জুড়ল ৩০ ও কুলদীপ যাদব ১৭ রানে অপরজিত রয়েছেন। ভারত তৃতীয় দিন ২১৯-৭ নিয়ে ব্যাট করতে নামবে যেখানে ইংল্যান্ডের রানকে ছাঁপিয়ে যাওয়া কঠিন ভারতের পক্ষে।
ইংল্যান্ডের হয়ে এদিন চার উইকেট নেন শোয়েব বশির। দুই উইকেট নেন টম হার্টলি ও এক উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
