অলস্পোর্ট ডেস্ক: শুরুটা ভাল না হলেও শেষটা ভালই করল ইংল্যান্ড। শেষ ম্যাচ জিতে অ্যাসেজ ২০২৩ ড্র-তে শেষ হল। শেষ টেস্টে ওভালে টস জিতে প্রথমে ইংল্যান্ডকে ব্যাট করতে পাঠিয়েছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে প্রথমে ব্যাট করে ২৮৩ রানে অলআউট হয়ে যায় ব্রিটিশরা। জবাবে ব্যাট করতে নেমে অল্পই এগোতে পারে অজিরা। তাদের প্রথম ইনিংস শেষ হয় ২৯৫ রানের। দ্বিতীয় ইনিংসে ফিরে এসে বড় রানের লক্ষ্যমাত্রা রাখে ইংল্যান্ড। ৩৯৫ রানে রানে শেষ হয় ইনিংস। কিন্তু সেই লক্ষ্যে পৌঁছতে পারেনি অস্ট্রেলিয়া। ৩৩৪ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় তাদের। ৪৯ রানে ম্যাচ জিতে নেয় ইংল্যান্ড। সিরিজ শেষ হল ২-২-এ। ম্যাচের সেরা হয়েছেন ইংল্যান্ডের ক্রিস ওকস। সিরিজ সেরা অস্ট্রেলিয়া মিচেল স্টার্ক।
প্রথম ইনিংসে ইংল্যান্ডের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ রান করেন পাঁচ নম্বরে নামা হ্যারি ব্রুক। বাকি আর কেউই হাফ সেঞ্চুরিও করতে পারেননি। দুই ওপেনার জাক ক্রলি ২২, বেন ডাকেত ৪১, মইন আলি ৩৪, জো রুট ৫, বেন স্টোকস ৩, জনি বেয়ারস্টো ৪, ক্রিস ওকস ৩৬, মার্ক উড ২৮, স্টুয়ার্ট ব্রড ৭ রান করে আউট হন। ৫৪.৪ ওভারে ২৮৩ রানই তুলতে পারে ইংল্যান্ড। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার হয়ে চার উইকেট নেন মিচেল স্টার্ক। দু’টি করে উইকেট নেন জোস হেজেলউড ও টড মার্ফি। একটি করে উইকেট নেন প্যাট কামিন্স ও মিচেল মার্শ।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া যেন ইংল্যান্ড ব্যাটিংয়েই অ্যাকশন রিপ্লে দেখাল। চার নম্বরে নামা স্টিভ স্মিথই একমাত্র যাঁর ব্যাট থেকে এল ৭১ রান। আর কেউ হাফসেঞ্চুরিও করতে পারলেন না। দুই ওপেনার উসমান খোয়াজা ৪৭, ডেভিড ওয়ার্নার ২৪, মার্নাস লাবুশাগনে ৯, ত্রাভিস হেড ৪, মিচেল মার্শ ১৬, অ্যালেক্স ক্যারি ১০, মিচেল স্টার্ক ৭, প্যাট কামিন্স ৩৬, টড মার্ফি ৩৪ রান করে আউট হলেন। ৬ রানে অপরাজিত থাকলেন জোস হ্যাজেলউড। ১০৩.১ ওভার খেলে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস শেষ হয় ২৯৫ রানে। ইংল্যান্ডের হয়ে তিন উইকেট নেন ক্রিস ওকস। দু’টি করে উইকেট নেন স্টুয়ার্ট ব্রড, মার্ক উড ও জো রুট। এক উইকেট নেন জেমস অ্যান্ডারসন।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডের হয়ে অনেকেই কিছুটা রান তুলতে সক্ষম হন। যদিও কারও ব্যাট থেকে সেঞ্চুরি আসেনি। সেঞ্চুরির খুব কাছে পৌঁছেছিলেন জো রুট। ৯১ রান করে বোল্ড হন তিনি। এছাড়া জাক ক্রলি ৭৩, বেন ডাকেত ৪২, বেন স্টোকস ৪২, হ্যারি ব্রুক ৭, জনি বেয়ারস্টো ৭৮, মইন আলি ২৯, ক্রিস ওকস ১, মার্ক উড ৯, জেমস অ্যান্ডারসন ৮ রান করে আউট হন। ৮ রানে অপরাজিত থাকেন স্টুয়ার্ট ব্রড। ৮১.৫ ওভারে ৩৯৫ রানে থামে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। অস্ট্রেলিয়ার হয়ে চারটি করে উইকেট নেন মিচেল স্টার্ক ও টড মার্ফি। একটি করে উইকেট নেন জোস হ্যাজেলউড ও প্যাট কামিন্স।
দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে শুরুটা ভালই করে দিয়েছিলেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও উসমান খোয়াজা। ওপেনিং জুটিতে ১৪০ রানে তোলেন তাঁরা। তবে পর পর ওভারে আউট হয়ে যান দু’জনে। ওয়ার্নার ৬০ ও খোয়াজা ৭২ রান করেন। মার্নাস লাবুশাগনে ১৩, স্টিভ স্মিথ ৫৪, ত্রাভিস হেড ৪৩, মিচেল মার্শ ৬, অ্যালেক্স ক্যারি ২৮, মিচেল স্টার্ক ০, প্যাট কামিন্স ৯, টড মার্ফি ১৮ রান করে আউট হন। ৪ রানে অপরাজিত থাকেন জোস হ্যাজেলউড। তবে জয়ের রানে পৌঁছতে পারেনি অস্ট্রেলিয়া। ৯৪.৪ ওভারে ৩৩৪ রানেই থামতে হয় তাদের। ইংল্যান্ডের হয়ে চার উইকেট নেন ক্রিস ওকস। তিন উইকেট নেন মইন আলি। দুই উইকেট নেন স্টুয়ার্ট ব্রড ও একটি উইকেট নেন মার্ক উড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
