Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের প্রথম দিন ভারত থেমেছিল ৩৫৯ রানে। পড়েছিল তিন উইকেট। হাতে সাত উইকেট নিয়ে দ্বিতীয় দিন খেলতে নেমেছিল ভারত। প্রথম দিনই ভারতের হয়ে জোড়া সেঞ্চুরি করেছিলেন যশস্বী জয়সওয়াল ও শুভমান গিল। অপরাজিত থেকেই দ্বিতীয় ব্যাট করতে নেমেছিলেন ভারত অধিনায়ক। সঙ্গে ছিলেন হাফসেঞ্চুরি নিয়ে সহঅধিনায়ক ঋষভ পন্থ। দ্বিতীয় দিন দু’জনেই দাপটের সঙ্গে শুরু করেন। শুভমানের ডবল সেঞ্চুরি না হলেও পন্থ তাঁর সেঞ্চুরি পূর্ণ করেন। শুভমান গিল ১২৭ ও ঋষভ পন্থ ৬৫ রান নিয়ে ব্যাট করতে নেমেছিলেন। এই দু’য়ের জুটি ভারতকে ৩ উইকেটে ৪৩০ রানে পৌঁছে দেয়। কিন্তু তার পরই মাত্র ৪১ রানে অল-আউট হয়ে যায় ভারত। যা নিয়ে প্রশ্ন উঠছে। জবাবে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিনের শেষে ভারতের তেকে ২৬২ রানে পিছিয়ে ইংল্যান্ড।

শুভমান গিল ১৪৭ ও ঋষভ পন্থ ১৩৪ রান করে আউট হওয়ার পর আর কেউ দাঁড়াতে পারেননি ব্যাট হাতে। সে তিনি করুণ নায়ারই হোক বা রবীন্দ্র জাডেজা, শার্ধূল ঠাকুর। যার ফল ভারতের লোয়ার অর্ডার নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। যে পিচে যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, ঋষভ পন্থ সেঞ্চুরি হাঁকালেন সেখানে বাকিরা এভাবে কী করে মুখ থুবড়ে পড়লেন? তিন নম্বরে নামা সআই সুধরসনের মতো করুণ নায়ারও প্রথম টেস্টে রানের খাতাই খুলতে পারেননি। রানের খাতা খুলতে পারেননি যশপ্রীত বুমরাহও।

এছাড়া রবীন্দ্র জাডেজা ১১, শার্দূল ঠাকুর ১, প্রসিধ কৃষ্ণা ১ রান করে আউট হয়ে যান। মহম্মদ সিরাজ ৩ রানে অপরাজিত থাকেন। ১১৩ ওভার খেলে ৪৭১ রানে শেষ হয় ভারতের প্রথম ইনিংস। যা এক কথায় অপ্রত্যাশিত। যে ইনিংসে একটি দল তিনটি সেঞ্চুরি করে সেই দলের ৫০০ রানের গণ্ডি পেরতে না পারাটা আশ্বর্যের। দ্বিতীয় দিন জোশ টংয়ের বিধ্বংসী বোলিংয়ের সামনে দাঁড়াতেই পারেননি ভারতের লোয়ার অর্ডার। চার উইকেট নেন তিনি। চার উইকেট নেন বেন স্টোকসও। একটি করে উইকেট নেন ব্রাইডন কার্স ও শোয়েব বশির।

ভারতের ৪৭১ রানের জবাবে প্রথম ইনিংসে ইংল্যান্ড বৃষ্টির জন্য দেড়িতে ব্যাট করতে নামে। ওপেনার জ্যাক ক্রলিকে শুরুতেই ফিরিয়ে দেন যশপ্রীত বুমরাহ। আর এক ওপেনার বেন ডাকেটকে ৬২ রানে ফেরান সেই বুমরাহই। এর মধ্যেই তিন নম্বরে নেমে নিজের সেঞ্চুরিটি সেরে ফেলেন অলি পপ। জো রুটকে ২৮ রানে ফেরান বুমরাহ। দিনের শেষে ১০০ রানে অপরাজিত রয়েছেন ওলি পপ ও কোনও রান না করে রয়েছেন হ্যারি ব্রুক। ৪৯ ওভারে ২০৯-৩-এ দ্বিতীয় দিন শেষ করল ইংল্যান্ড।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটা

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *