Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ম্যানচেস্টার টেস্টে ইংল্যান্ড ব্যাটিংয়ের সামনে ধরাশায়ী ভারতের বোলিং। যার পর আবার প্রশ্ন উঠে গেল দল নির্বাচন নিয়ে। আর খুব নির্দিষ্ট করে বললে, কুলদীপ যাদবকে একটিও ম্যাচ না খেলানো নিয়ে। ভারতীয় বোলাররা সাফল্য পেয়ে গেল আপাতত ধামাচাপা পড়ে যেতে পারত কুলদীপ প্রসঙ্গ। দ্বিতীয় টেস্ট থেকেই বার বার কুলদীপ প্রসঙ্গ সামনে চলে এসেছে যখন বুমরাহকে বিশ্রাম দেওয়া হয়েছে। চতুর্থ টেস্টে অবশ্য খেলছেন বুমরাহ। সঙ্গে এই ম্যাচে অভিষেক হয়েছে অনসুল কম্বোজের। ব্যাটে বিশাল বড় কিছু করতে ব্যর্থ ভারত। ব্যর্থ স্বয়ং অধি‌নায়ক শুভমা‌ন গিল। প্রথম দুই টেস্টের দাপটের পরের দুই টেস্টে এখনও বড় রানের মুখ দেখতে পাননি তিনি। যার প্রভাব পড়েছে ভারতের রানে। এই ম্যাচ হেরে গেলে সিরিজও হেরে যাবে ভারত। তাই শুভমানদের কাছে সিরিজের চতুর্থ টেস্ট ‘মাস্ট উইন’।

বৃহস্পতিবার চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন প্রথম ই‌নিংস ভারত শেষ করেছিল ৩৫৮ রানে। সঙ্গে সৱঙ্গেই জবাবে ব্যাট করতে নামার সুযোগ পেয়ে গিয়েছিল ইংল্যান্ড। হাতে ছিল অনেকটা সময়ও। যা যথেষ্ট পরিমাণে কাজে লাগালেন ইংলিশ ব্যাটাররা। ২২৫-২ নিয়ে দিন শেষ করেছিল ইংল্যান্ড। ক্রিকেট ছিলেন ওলি পপ ২০ ও জো রুট ১১। রুট সেই ১১-কেই ১৫০-এ নিয়ে গেলেন ভারতীয় বোলারদের রীতিমতো অকেজ করে। ওলি পপেরও দুরন্ত সঙ্গত ৭৭ রানের। তার আগে দুই ওপেনার জ্যাক ক্রলি ৮৪ ওবেন ডাকেট ৯৪ রান করে আউট হয়েছিলেন। প্রথম তিন ব্যাটার সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেও বড় রানে যেতে না পারার সব দুঃখ একাই ভুলিয়ে দিলেন জো রুট।

রবীন্দ্র জাডেজার বলে স্টাম্প আউট হয়ে ফেরার আগে ২৪৮ বলে ১৪টি বাউন্ডারি হাঁকিয়ে ১৫০ রানের ইনিংস খেললেন জো রুট। তার আগে ৩ রানে ফিরেছেন হ্যারি ব্রুক। শেষ পর্যন্ত জো রুটকে দুরন্ত সমর্থন দিয়ে গেলেন অধিনায়ক বেন স্টোকস। প্রথম ইনিংসে বল হাতে নিয়েছেন পাঁচ উইকেট, আর ব্যাট হাতে ৬৬ রানে থামতে হল রিটায়ার্ড হার্ট হয়ে। পায়ের পেশীতে টান ধরায় মাঠ ছাড়লেন তিনি। তবে তাঁর চোট হয়তো ততটাও গুরুতর হবে না যতটা ঋষভ পন্থের হয়েছে। এর পর ৯ রানে ফিরলেন জেমি স্মিথ। ক্রিস ওকস ৪ রানে প্যাভেলিয়নে ফিরতেই মাঠে ফেরেন স্টোকস। ৬৬ রানে রিটায়ার্ড হার্ট হয়ে উঠে গিয়েছিলেন কিছুক্ষণ আগে। মাঠে নেমে দিনের শেষে ৭৭ রানে অপরাজিত থাকলেন তিনি। সঙ্গে ২১ রানে রয়েছেন লিয়াম ডওসন।

ভারতের হয়ে দুটো করে উইকেট নিলেন রবীন্দ্র জাডেজা ও ওয়াশিংটন সুন্দর। একটি করে উইকেট যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ ও অনসুল কম্বোজের। চতুর্থ টেস্টের তৃতীয় দিনের শেষে ইংল্যান্ড ৫৪৪-৭। ভারতের থেকে ১৮৬ রানে এগিয়ে রয়েছে প্রথম ইনিংসে। চতুর্থ দিনের শুরুতে আবার ব্যাট করতে নামবে ইংল্যান্ড। লক্ষ্য থাকবে রানের ব্যবধান বাড়িয়ে নেওয়া। হাতে রয়েছে দু’দিন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *