Cart Total Items (0)

Cart

All Sports
বিসিসিআই

অলস্পোর্ট ডেস্ক: ইংল্যান্ড বনাম ভারত শেষ ও নির্ণায়ক টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ভারত ২২৪ রানে অল আউট হয়ে যাওয়ার পর প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে ইংল্যান্ডও মুখ থুবড়ে পড়ে। ভারতের থেকে বেশি দূর এগোতে পারেনি স্টোকসহীন ইংল্যান্ড। একদিনে পড়ে ১৬ উইকেট। দ্বিতীয় দিনের শুরুতে প্রথম ইনিংস শেষ করার পর দ্বিতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নামতে হয় ভারতকে ২৩ রানে পিছিয়ে থেকে। যা ভারতীয় ব্যাটাররা দ্বিতীয় দিনের শেষেই পেড়িয়ে গিয়েছিলেন। তৃতীয় দিন একটি সেঞ্চুরি ও তিনটি হাফ সেঞ্চুরির সৌজন্যে ভারতের রান ৩৫০-এর গণ্ডি পেরিয়ে যায়। ইংল্যান্ডের থেকে ৩৭৩ রানের ব্যবধানে দ্বিতীয় ইনিংস শেষ করে ভারত। দিনের শেষ ভারতের থেকে ৩২৪ রানে পিছিয়ে ইংল্যান্ড।

দ্বিতীয় দিন ভারত থেমেছিল ৭৫-২-এ। ক্রিজে ছিলেন ওপেনার যশস্বী জয়সওয়াল। কেএল রাহুল মাত্র ৭ রানে ও সাই সুদর্শন ১১ রানে আউট হওয়ার পর দিনের শেষে নাইট ওয়াচম্যান হিসেবে মাঠে নামানো হয় আকাশ দীপকে। তৃতীয় দিন যশস্বী ৫১ ও আকাশ দীপ ৪ রান সঙ্গে নিয়ে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসের ব্যর্থতাকে ঢেকে দিয়ে ভারতের রানকে এগিয়ে নিয়ে যান। দিনের শুরুতেই নিজের হাফ সেঞ্চুরিকে সেঞ্চুরিতে রূপান্তরিত করেন যশস্বী জয়সওয়াল। ১৬৪ বলে ১৪টি বাউন্ডারি ও দু’টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ১১৮ রান করেন তিনি। ৭০-২ থেকে ভারতের রানকে ১৭৭-এ নিয়ে যান যশস্বী ও আকাশ দীপ। ৯৪ বলে ১২টি বাউন্ডারি হাঁকিয়ে ৬৬ রান করেন আকাশ দীপও।

এছাড়া শুভমান গিল ১১, করুণ নায়ার ১৭, ধ্রুব জুড়েল ৩৪ রান করে আউট হন। এর মধ্যেই হাফ সেঞ্চুরি হাঁকান রবীন্দ্র জাডেজা। চতুর্থ টেস্টের শেষ দিন যাঁর ব্যাট থেকে সেঞ্চুরি এসেছিল। ৫৩ রানে আউট হন তিনি। মহম্মদ সিরাজ ফেরেন রানের খাতা না খুলেই। কিন্তু তখনও লড়াই চালিয়ে যাচ্ছিলেন ওয়াশিংটন সুন্দর। দলের ৯ উইকেট পড়ে যাওয়ার পরও টিকে থেকে হাফসেঞ্চুরি করেন তিনি। উল্টোদিকে তখন প্রসিধ কৃষ্ণা। ৫৩ রানে ওয়াশিংটন সুন্দর ফিরতেই শেষ হয়ে যায় ভারতের দ্বিতীয় ইনিংস। ৩৯৬ রানে অলআউট হয় ভারত। রানের খাতা না খুলে অপরাজিত থাকেন কৃষ্ণা।

ইংল্যান্ডের হয়ে প্রথম ইনিংসে ৫ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে তৃতীয় দিনের খেলা শেষ হওয়া পর্যন্ত নিজের নামের পাশে ৩ উইকেট লিখে নিয়েছেন তিনি। দ্বিতীয় ইনিংসে নিজের নামের পাশে ৫ উইকেট লিখে নেন জোশ টং, দুই উইকেট নিয়েছেন জেমি ওভারটন। তৃতীয় দিনের শেষে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমেছে ইংল্যান্ড। দুই ওপেনার জ্যাক ক্রলি ও বেন ডাকেট দলকে ৫০ রানের গণ্ডি পার করে দেন। দিনের শেষ বলের এক বল পবাকি থাকতে ক্রলিকে ১৪ রানে প্যাভেলিয়নে ফিরিয়ে দিনের খেলা শেষ করে দেন মহম্মদ সিরাজ। দিনের শেষ ইংল্যান্ড ৫০-১। ৩৪ রান করে ক্রিজে রয়েছেন বেন ডাকেট।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *