জস বাটলার
অলস্পোর্ট ডেস্ক: রবিবার লখনউয়ে ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত মুখোমুখি হতে চলেছে চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিরুদ্ধে। ইতিমধ্যেই টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে জস বাটলারের দল। রোহিত শর্মাও খুশি প্রথমে ব্যাট করতে নেমে। টস শেষে তিনি বলেন, ‘‘আমরা প্রথমে ব্যাট করতে চেয়েছিলাম, তাই হয়েছে। দ্বিতীয়বারে ব্যাটিং আমরা অনেকবার করে ফেলেছি। পিচ ভালই দেখাচ্ছে। ১০০ ওভার ভালভাবেই খেলা যায় এই পিচে, আগের অভিজ্ঞতা দিয়ে বলছি। আমরা কিছু ভাল ম্যাচ খেলেছি। তবে আজকের ম্যাচটিও গুরুত্বপূর্ণ আমাদের কাছে। অনেকদিন মাঝে বিরতি পেয়েছি, ফলে এখানে ফিরে আসতে পেরে ভাল লাগছে। গত ম্যাচে আমরা যে প্রথম একাদশ নিয়ে খেলেছি, আজকেও একই দল থাকছে।’’
যেখানে একটি জয় ভারতকে সেমিফাইনালে জায়গা নিশ্চিত করার দিকে আরও এক ধাপ এগিয়ে দেবে, সেখানে ইংল্যান্ড চলমান বিশ্বকাপে রাউন্ড-রবিন পর্যায়ের শেষ আশার ম্যাচের দিকে তাকিয়ে আছে। বর্তমানে ভারত ভাল ফর্মে খেললেও, বিশ্বকাপের অতীত রেকর্ড অনুযায়ী ওয়ানডে বিশ্বকাপে হোস্টিং দেশ ভারতের থেকে ইংল্যান্ড ৪-৩ ব্যবধানে এগিয়ে আছে। রোহিত শর্মা ১০০তম আন্তজার্তক ম্যাচে ভারতকে নেতৃত্ব দিতে চলেছেন।
ভারত (প্রথম একাদশ): রোহিত শর্মা(অধিনায়ক), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল(উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মহম্মদ শামি, জশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ।
ইংল্যান্ড (প্রথম একাদশ): জনি বেয়ারস্টো, ডেউইড মালান, জো রুট, বেন স্টোকস, জস বাটলার (অধিনায়ক/উইকেটরক্ষক), লিয়াম লিভিংস্টোন, মোয়েন আলি, ক্রিস ওকস, ডেভিড উইলি, আদিল রশিদ, মার্ক উড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
