অলস্পোর্ট ডেস্ক: শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার সচিথ্রা সেনানায়েকে গ্রেপ্তার হলেন ম্যাচ ফিক্সিং-এর অভিযোগে। বুধবার সকালে তিনি নিজে গিয়ে আত্মসমর্পণ করেন আর তখনই ক্রীড়া দুর্নীতি তদন্ত কমিটি তাঁকে গ্রেপ্তার করে। তিন সপ্তাহ আগে তাঁর বিদেশ ভ্রমনের ওপর নিষেধাজ্ঞা জারি করেছিল আদালত। সেনানায়েকের বিরুদ্ধে অভিযোগ ছিল সে ২০২০-তে লঙ্কা প্রিমিয়ার লিগে ম্যাচ ফিক্সিং করেছিলেন। এবং ওই ম্যাচে দু’জন খেলোয়াড়কে ম্যাচ ফিক্সিং করার জন্য প্রলোভন দেখিয়েছিলেন।
৩৮ বছরের এই ক্রিকেটার ২০১২ থেকে ২০১৬ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে মোট একটি টেস্ট, ৪৯টি ওডিআই এবং ২৪টি টি২০ ম্যাচ খেলেছেন।
কলম্বোর চিফ ম্যাজিস্ট্রেটের কোর্ট থেকে এমিগ্রেশন দফতরকে নির্দেশ দেওয়া হয়েছে সচিথ্রার ভ্রমনের ওপর নিষেধাজ্ঞা জারি করতে। এই নিয়মের সময়সীমা তিন মাস পর্যন্ত থাকবে। আজ আদালতের পক্ষ থেকে ক্রীড়া দুর্নীতি তদন্ত কমিটিকে নির্দেশ দেওয়া হয়েছে এই প্রাক্তন অফ-স্পিনারের বিরুদ্ধে ফৌজিদারি মামলা করার।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
