Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্কঃ আইপিএলের ইতিহাসে আরসিবির হয়ে ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করার তালিকায় দ্বিতীয় স্থানে জায়গা করে নিলেন বৃহস্পতিবার ফাফ-কোহলির। অল্পের জন্য প্রথমে শেষ করা হল না এই জুটির।

এই তালিকায় অবশ্য ১ নম্বরে রয়েছেন বিরাট কোহলি। তবে সঙ্গী ডু’প্লেসি নন, ২০২১ সালে আরসিবির হয়ে মুম্বইয়ের মাঠে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে জুটিতে অপরাজিত ১৮১ রান করে নজির গড়েন বিরাট-পাডিক্কাল জুটি। এদিন হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট-ফাফ জুটির‌ ১৭২ রান রয়েছে দ্বিতীয় স্থানে। তৃতীয় স্থানে রয়েছে ক্রিস গেইল এবং তিলকরত্নে দিলশানের জুটি। যারা ওপেনিং জুটিতে ২০১৩ সালে পুনে ওয়ারিয়র্সের বিরুদ্ধে ১৬৭ রান করেছিল। চতুর্থ স্থানে ফের একবার রয়েছেন বিরাট কোহলি। এবার তাঁর পার্টনার ফাফ ডু’প্লেসি। চলতি আইপিএলে মুম্বইয়ের বিরুদ্ধে তাঁরা জুটিতে করেন ১৪৮ রান।

এখানেই শেষ নয় আইপিএলের ইতিহাসে রান তাড়া করে ম্যাচ জয়ের ক্ষেত্রেও ওপেনিং জুটিতে সর্বোচ্চ রান করার তালিকায় উঠে গেল বিরাট-ফাফ জুটি। এই তালিকায় শীর্ষে রয়েছে গৌতম গম্ভীর এবং ক্রিস লিন জুটি। কেকেআরের হয়ে ২০১৭ সালে রাজকোটে গুজরাট লায়ন্সের বিরুদ্ধে তারা করেন অপরাজিত ১৮৪ রান। তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে ২০২১ সালে মুম্বইতে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে আরসিবির হয়ে জুটিতে বিরাট কোহলি এবং দেবদূত পাডিক্কালের করা অপরাজিত ১৮১ রান। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ২০২০ সালে সিএসকের হয়ে শেন ওয়াটসন,ফাফ ডু’প্লেসির পঞ্জাব কিংসের বিরুদ্ধে করা অপরাজিত ১৮১ রান। তালিকায় চতুর্থ স্থানে রয়েছে বৃহস্পতিবার সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে করা আরসিবির হয়ে কোহলি-ফাফের জুটিতে ১৭২ রান। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে বিরাট কোহলি এবং ফ্যাফ ডু’প্লেসি জুটিতে এই রান করেন। এদিন বিরাট ৬৩ বলে ১০০ রান করে আউট হয়েছেন। তাঁকে যোগ্য সঙ্গত দিয়ে ৪৭ বলে ৭১ রান করেন ফাফ ডু’প্লেসি।    

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *