অলস্পোর্ট ডেস্ক: অতীতে বার বার এমন ঘটনা দেখা গিয়েছে খেলার মাঠে। ক্রিকেট মাঠে তো বটেই। বিশেষ করে ভারতীয় ক্রিকেটারদের নিয়ে দেশে, বিদেশে সর্বত্র উন্মাদনা অনেকবেশি। অতীতে বার বার দেখা গিয়েছে এমএস ধোনি বা বিরাট কোহলিকে একবার ছুঁয়ে দেখতে সব প্রতিবন্ধকতা ভেঙে মাঠে ঢুকে পড়েছে ফ্যানরা। একদিন আগে যেটা আইপিএল ২০২৪-এর মাঠে ঘটল সেটা অস্বাভাবিক তো নয়ই বরং এতদিন মাঠের বাইরে থাকার পরও যে এই ভালবাসা পাওয়া যায় সেটা প্রমান করে দিলেন কোহলিভক্ত। কিন্তু তার পর তাঁর ভাগ্যে যেটা জুটল সেটা নিয়ে প্রশ্ন উঠছে দেশ জুড়ে।
ব্যাঙ্গালোর বনাম পঞ্জাব ম্যাচে দু’জন কোহলি ভক্ত ফেন্সিং টপকে ঢুকে পড়েন মাঠে। তখন ব্যাট করছিলেন বিরাট। তাঁরা সোজা চলে যান কোহলির কাছে পিচের উপরই প্রথমে কোহলির পায়ে রীতিমতো মাথা ঠেকিয়ে প্রনাম করেন এবং তার পর তাঁকে জরিয়ে ধরেন। ততক্ষণে মাঠে পৌঁছে গিয়েছেন নিরাপত্তারক্ষীরাও। তারাই দুই ভক্তকে মাঠ থেকে বের করে নিয়ে যায়। এই পর্যন্ত সব ঠিক ছিল। এর পরই সোশ্যাল মিডিয়ার ছড়িয়ে পড়া একটি ভিডিও নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যাচ্ছে একজন ভক্তকে নিরাপত্তা কর্মীরা মারধর করতে করতে বাইরে নিয়এ যাচ্ছেন। সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা দাবি করেছেন যে ভিডিওতে থাকা সেই অনুরাগী সেই ব্যক্তি যিনি বিরাট কোহলির পা ছুঁয়েছিলেন এবং তাঁকে জড়িয়ে ধরেছিলেন। কারণ সোমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ২০২৪-এর ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের ম্যাচ চলছিল। পিচে কোহলির সঙ্গে দেখা করতে নিরাপত্তা লঙ্ঘন করার পর ওই ভক্তকে মাঠ থেকে বের করে দেওয়া হয়। এখন, ভাইরাল ভিডিওতে দাবি করা হয়েছে যে স্টেডিয়ামেই নিরাপত্তা কর্মীরা তাকে মারধর করেছে।
ভিডিওতে নিরাপত্তা কর্মীদের তাঁকে নির্মমভাবে মারতে দেখা যায়। তবে, এটি একই ফ্যান কিনা তা এখনও নিশ্চিত করা যায়নি। এখানে ভিডিও:
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
