Cart Total Items (0)

Cart

All Sports India
এশিয়া কাপ ২০২৩

অলস্পোর্ট ডেস্ক: এশিয়া কাপ ২০২৩-এ বার বার দলগুলিকে সমস্যা ফেলছে বৃষ্টি। বিশেষ করে ভারত-পাকিস্তান মুখোমুখি হলেই প্রকৃতি যেন জল ছিটিয়ে সব উত্তেজনাকে ঠান্ডা করতে ব্যস্ত। যার ফলে বার বার ভেস্তে যাচ্ছে ম্যাচ। লিগ পর্বের ম্যাচ পুরোপুরি ভেস্তে যাওয়ার পর রবিবার সুপার ফোরের ম্যাচও ভেস্তে গেল। তবে হাতে রিজার্ভ ডে থাকায় এখনও বেঁচে ম্যাচ। সোমবার যে বৃষ্টি হবে না সেই ভরসা কেউ দিচ্ছে না। এমন কী আবহাওয় দফতরও জানিয়ে দিয়েছে একই থাকবে আবহাওয়ার পরিস্থিতি। সে কারণে আবারও যদি ভেস্তে যায় এই ম্যাচ তাহলে কী সিদ্ধান্ত হবে এখনও জানা নেই। তবে মাঠঠ শুকনোর তাগিদে প্রেমদাসা স্টেডিয়ামের গ্রাউন্ড স্টাফরা যে রাস্তা বেছে নিলেন তা ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে নেট দুনিয়ায়।

গ্রাউন্ডসম্যানরা অনেক চেষ্টা করেও সময়মতো মাঠ প্রস্তুত করতে পারেনি কারণ ভারতীয় সময় রাত ৮.৪২-এ আবূার নতুন করে বৃষ্টি শুরু হলে ম্যাচটি দিনের মতো বাতিল করে রিজার্ভ ডে-তে করার সিদ্ধান্ত নেওয়া হয়। তবে তার আগে মাঠ শুকনোর যথাসাধ্য চেষ্টা করা হয় প্রেমদাসার গ্রাউন্ড স্টাফদের পক্ষ থেকে। সেখান দেখা যায় তিনটি স্ট্যান্ড বা টেবল ফ্যানের মুখ মাঠের দিকে লাগিয়ে শুকনোর চেষ্টা চালানো হচ্ছে। সেই ছবি সঙ্গে সঙ্গেই ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।

এই ছবি দেখে মন্তব্য না করে পারেননি রবিচন্দ্রন অশ্বিনও। তিনি সেই ছবি পোস্ট করে লেখেন, ‘‘উদ্ভাবনী’’। কেউ লেখেন, ‘‘ফ্যান দিয়ে মাঠ শুকনো হচ্ছে। মনে হয় আজ রাতে খেলা শুরু হবে।’’ আরও অনেকেই অনেক কিছু লেখেন এই ফ্যান দিয়ে মাছ শুকনো নিয়ে। তবে পুরোটাই মজার ছলে। কিন্তু এদিনের এই ঘটনা পেশাদার ক্রিকেটের ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে দিল।

এদিন ২৪.২ ওভারে ভারত ১৪৭-২-এ থামে বৃষ্টির কারণে। রিজার্ভ ডে-তে এখন থেকেই শুরু হবে খেলা। ওপেন করতে নেমে রোহিত ৫৬ ও শুভমান ৫৮ রান করে আউট হন। এঅই মুহূর্তে ৮ রান করে বিরাট ও ১৭ রান করে রাহুল ক্রিজে রয়েছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *