Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: কটকের বারাবটি স্টেডিয়ামের একটি ফ্লাডলাইট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যাওয়ায় কটকে দ্বিতীয় ওডিআইতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের রান তাড়া হঠাৎ বাধার সম্মুখীন হয়। ৩০৫ রান তাড়া করতে নেমে অধিনায়ক রোহিত শর্মা এবং সহ-অধিনায়ক শুভমান গিল ভাল শুরু করে দিয়েছিল। কিন্তু ভারতীয় ব্যাটিংয়ের সপ্তম ওভারের সময় হঠাৎ সমস্যাটি দেখা দেয়, সঙ্গে সঙ্গে খেলা বন্ধ করে দেওয়া হয়। খেলোয়াড় এবং আম্পায়ারদের মধ্যে একটি দীর্ঘ আলোচনার মুহূর্তও ধরা পড়ে খেলা সাময়িকভাবে বন্ধ হওয়ার আগে এবং তার পর প্লেয়াররা প্যাভিলিয়নে ফিরে যান ।

যদিও ফ্লাডলাইট সমস্যার দ্রুত সমাধান খুঁজে পাওয়া যায়নি, দেখা যায় একটি টাওয়ারের কোনও আলো কাজ করছে না। সবগুলো একসঙ্গে নিভে গিয়েছে। যাতে মাঠূর মধ্যে দৃশ্যমানতার সমস্যা দেখা দেয়। স্থানীয় সময় সন্ধ্যা ৬.১৫ নাগাদ ঘটনাটি ঘটে এবং সেই সমস্যার সমাধান করতে আয়োজকরা রীতিমতো বিভ্রান্ত হয়ে পড়ে। বিষয়টি বিসিসিআই মোটেও ভালভাবে নেয়নি।

ফ্লাডলাইটগুলোকে প্রাথমিকভাবে জ্বলতে-নিভতে দেখা যায় এবং ষষ্ঠ ওভারের শেষে পুরোপুরি বন্ধ হয়ে যায়, আবার চালু হলে শুধুমাত্র একটি ডেলিভারির পরে আবার বন্ধ হয়ে যায়। খেলোয়াড়রা কিছুক্ষণ অপেক্ষা করেষ, এবং তারপরে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মাকে আম্পায়ারদের সঙ্গে দীর্ঘ আলোচনা করতে দেখা যায়। 

ইএসপিএন ক্রিকইনফো অনুসারে, এটি ছিল ফ্লাডলাইটের সঙ্গে সংযুক্ত জেনারেটর যা ত্রুটিপূর্ণ ছিল এবং বিরতিতে তা ঠিকও করা হয়েছিল।

কটক আড়াই বছরে এই প্রথমবারের মতো একটি আন্তর্জাতিক ম্যাচের আয়োজন করার সুযোগ পেয়েছিল, কিন্তু এদিনের ঘটনা তাদের আবার অনেকটা ব্যাকফুটে ঠেলে দিল। এখানে শেষ ম্যাচটি ২০২২ সালের জুনে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচটি হয়েছিল।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *