Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বৃহস্পতিবার রাতে জয়পুরের সোয়াই মানসিংহ স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সের (এমআই) বিরুদ্ধে রাজস্থান রয়্যালস (আরআর) জার্সি পরে থাকা গ্যারেথ সাউথগেটের ছবি, ভিডিও মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলে দেয়। এবার শোনা যাচ্ছে, তিনি রবিবার ইডেনেও উপস্থিত হবেন কলকাতা বনাম রাজস্থান ম্যাচ দেখতে। তবে ইংল্যান্ড ফুটবলের সফল কোচের ভারতের ক্রিকেট মাঠে যাতায়াত এখন আলোচনার তুঙ্গে। যদি তিনি কলকাতায় হাজির হন তাহলেও ফুটবলে মাঠে যাওয়ার কোনও পরিকল্পনা যে তার নেই সেটাও নিশ্চিত।

গ্যারেথ – যিনি ২০২০ এবং ২০২৪ সালে ইংল্যান্ডকে পরপর দু’টি ইউরো ফাইনাল এবং ২০১৮ সালে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে গিয়েছিলেন – ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ম্যাচে তাঁকে দারুণ উপভোগ করতে দেখা যায়। অলিম্পিক পদকপ্রাপ্ত এবং প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী রাজ্যবর্ধন সিং রাঠোরের পাশে বসে, গ্যারেথকে দেখা যায় ক্রিকেট উপভোগ করতে। তিনি এখন ভারত সফরে রয়েছেন, কিন্তু ক্রিকেট মাঠের সঙ্গে কী যোগ তা এখনও জানা যায়নি।

তবে তিনি কাকে সমর্থন করবেন তা নিয়ে কিছুটা দ্বিধাবিভক্ত হয়ে পড়েছিলেন। যদিও তাঁর গায়ে ছিল রাজস্থান রয়্যালসের জার্সি। কিন্তু মুম্বই ওপেনার রোহিত শর্মা এবং রায়ান রিকেলটন যখন ব্যাট করতে নামেন তখন গ্যারেথকে হাততালি দিতে দেখা যায়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *