Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: ম্যাচ ছাড়াও, রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু বনাম কলকাতা নাইট রাইডার্স খেলা চলাকালীন মাঠে একটি ঘটনার দিকেই সবার নজর ছিল। আরসিবি ইনিংসের একটি স্ট্র্যাটেজিক টাইমআউটের সময়, গৌতম গম্ভীরকে থাকা যায় বিরাট কোহলির সঙ্গে করমর্দন করতে। এর পর তাঁরা একে অপরকে জড়িয়েও ধরেন। এমন দৃশ্য নতুন কোনও ঘটনা নয়। তবে এই বিষয়টি বিশেষ বার্তা বহন করে।

কোহলি এবং গম্ভীরের মধ্যে গত মরসুমের ঝামেলার দৃশ্য এখনও সবার মধ্যে তাজা। মাঠের মধ্যেই সর্বসমক্ষে দু’জনে বিশ্রি বাকবিতণ্ডায় জরিয়ে পড়েছিলেন। যে কারণে এই বছর তাঁদের সাক্ষাৎ নিয়ে আগ্ৰহ ছিল তুঙ্গে। তবে, কোহলি এবং গম্ভীর যখন শুক্রবার মুখোমুখি হয়েছিলেন, তখন চিন্নাস্বামী স্টেডিয়ামে একটি ভিন্ন দৃশ্য তৈরি হয়েছিল।

এই ম্যাচে ধারাভাষ্য দিচ্ছিলেন রবি শিস্ত্রী, সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন ভারতীয় ক্রিকেটাররা। সেখান থেকেই শাস্ত্রীকে বলতে শোনা যায়,”বিরাট কোহলি এবং গৌতম গম্ভীরের মধ্যে এই আলিঙ্গনের জন্য কেকেআরকে ফেয়ারপ্লে পুরস্কার দেওয়া হোক।” সুনীল গাভাস্কার তির জবাবে পাল্টা বলেন, “শুধু ফেয়ারপ্লে পুরস্কার নয়, অস্কার পুরস্কারও।” তির পর সবাই হাসিতে ফেটে পড়েন।

প্রাক্তন ভারতীয় ক্রিকেট দলের তারকা ইরফান পাঠান, যিনি গম্ভীর এবং কোহলি উভয়ের সঙ্গেই খেলেছেন, এই ঘটনায় মন্তব্য করেছেন। “সিনিয়র লোক গৌতম গম্ভীর, আসলে এগিয়ে এসেছিলেন। মাঝে মাঝে আপনি লাইন অতিক্রম করে যান কিন্তু যত তাড়াতাড়ি সেই জিনিসটি অতীত হয়ে যায় ততই ভাল, যখন আপনি ভবিষ্যতে দেখা করেন, যখন আপনি এখন দেখা করেন, আপনি ভালভাবে দেখা করেন,” স্টার স্পোর্টসে ইরফান পাঠান বলেন।

খেলা সম্পর্কে কথা বলতে গেলে, একটি জমকালো ব্যাটিং প্রদর্শনের সঙ্গে, কলকাতা নাইট রাইডার্স শুক্রবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে সাত উইকেটে হারিয়ে আইপিএল ২০২৪-এ অ্যাওয়ে ম্যাচে এখনও পর্যন্ত প্রথম জয়ী দল হয়ে উঠেছে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *