Cart Total Items (0)

Cart

All Sports

 

অলস্পোর্ট ডেস্ক:‌ ভারতীয় পুরুষ ক্রিকেট দলের চিফ কোচের দায়িত্ব পেয়েছিলেন গৌতম গম্ভীর ২০২৪য়ের জুলাই মাসে। ‌তাঁর সঙ্গে বিসিসিআইয়ের চুক্তি রয়েছে ২০২৭ একদিনের আন্তর্জাতিক ক্রিকেট প্রতিযোগিতা পর্যন্ত। এখন গম্ভীর সেই চুক্তির মেয়াদ ২০২৮ অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে অনুষ্ঠেয় আইসিসি পুরুষ টি২০ বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর আর্জি জানিয়েছেন ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের কাছে।

ভারতীয় ক্রিকেট দলের কোচ হিসেবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি, এশিয়া কাপ ২০২৫ ও টি২০ বিশ্বকাপ ২০২৬ জেতায় গম্ভীরের আশা বিসিসিআই তাঁর দাবিমতো চুক্তির মেয়াদ বাড়াতে রাজি হবে।

৫০ ওভার ও টি২০ ফরম্যাটে গৌতম গম্ভীরের সাফল্য একশ শতাংশ হলেও, টেস্ট ক্রিকেটে তাঁর কোচিংয়ে ভারতীয় দলের পারফরমেন্স শোচনীয়। তাঁর সময় ভারত যে ৬টি টেস্ট খেলেছে, তার মধ্যে হেরেছে ৩টিতে। এর মধ্যে ঘরের মাঠে দুটি হোয়াইওয়াশ হয়ে যাওয়ার লজ্জা রয়েছে। ২০২৪ অক্টোবর-‌নভেম্বরে ভারতীয় ক্রিকেটের ইতিহাসে প্রথমবার নিউজিল্যান্ডের কাছে ৩টি টেস্টেই হারের মুখ দেখেছে ভারতীয় দল। ২০২৫য়ে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার কাছে ২টি টেস্টে হারায় গৌতম গম্ভীরের কোচিং দক্ষতা নিয়ে প্রশ্ন ওঠে। তীব্র সমালোচনার মুখেও পড়েন তিনি। একটা সময় মনে হয়েছিল গম্ভীর কোচের চাকরি খোয়াবেন। তবে বিসিসিআই তাঁর ওপর আস্থা রাখে। টি২০ বিশ্বকাপ জিতে গম্ভীর তাঁর পুরোন সম্মান ফেরত পেয়েছেন।

এদিকে, যখন পরের টি২০ বিশ্বকাপ ও ২০২৮ অলিম্পিক্স পর্যন্ত সূর্যকুমার যাদবকে ভারতীয় ক্রিকেট দলের নেতৃত্বে রাখা হবে কিনা, তা নিয়ে আলোচনা চলছে, তখন ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীরের সূর্যকুমারকেই টি২০ অধিনায়ক হিসেবে বেশি পছন্দ। তবে গম্ভীর যাই চান না কেন, ভারতীয় ক্রিকেট দলের নির্বাচক কমিটির চেয়ারম্যান অজিত আগারকার ও তা
তাঁর কমিটির সদস্যরা সূর্যকুমারকে নেতৃত্বে রাখবেন কিনা, তার জন্য বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে। আপাতত সূর্যকুমার যাদবের পারফরমেন্স নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের স্ক্যানারে আছে, ও সামনে আয়ারল্যান্ড, ইংল্যান্ড সফরের সিরিজে থাকবে।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *