Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: বেশ কয়েকদিন ধরেই দলের হেড কোচ চন্দ্রকান্ত পণ্ডিত-কে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। এক প্রাক্তন প্লেয়ার তাঁর কোচিং স্টাইলের বিরুদ্ধে মুখ খোলার পর থেকেই প্রশ্ন তৈরি হয়েছে সর্বত্র। ঘরের মাঠে লখনউয়ের বিরুদ্ধে নামার আগে শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন কলকাতা নাইট রাইডা,এর্র মেন্টর গৌতম গম্ভীর। তাঁকেই দলের প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতকে নিয়ে প্রশ্নের মুখে পড়তে হয়। তাঁর সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন তিনি। প্রাক্তন কেকেআর তারকা ডেভিড উইজ চন্দ্রকান্তের কোচিং স্টাইলকে “জঙ্গি” বলে অভিহিত করার কয়েকদিন পরে গম্ভীরের মন্তব্য সামনে এ‌ল শেষ পর্যন্ত। গম্ভীর, যিনি আইপিএল ২০২১ এবং ২০২২-এর সময় লখনউ সুপার জায়ান্টের  পরামর্শদাতা ছিলেন, এই মরসুমে একই ভূমিকায় কেকেআর-এ যোগ দিয়েছেন। ভারতীয় ঘরোয়া সার্কিটের নামী কোচের সঙ্গে তিনি কাজ করেছেন সংক্ষিপ্ত সময়ই। সে বিষয়ে কথা বলতে গিয়ে, গম্ভীর জানিয়েছেন তিনি নাকি তাঁর সম্পর্কে কোনও সমালোচনা শোনেনইনি।

চন্দ্রকান্তের কোচিংয়ে মুম্বই, বিদর্ভ, মধ্যপ্রদেশ রঞ্জি ট্রফিতে অনেক সাফল্য পেয়েছে। এবং ২০২৩ মরসুম থেকে, তিনি কেকেআর-এর সঙ্গে দলের কোচ হিসাবে যুক্ত রয়েছেন।

“পর্দার আড়ালে কিছু কিছু সমস্যা দলের অন্দরে চলছিল। ছেলেরা কিছু জিনিস নিয়ে খুশি ছিল না, এবং অনেক সময়, এটি একটি কঠিন পরিস্থিতি তৈরি হয়। সেখানে একজন নতুন কোচ আসছেন এবং তিনি জিনিসগুলি একটি নির্দিষ্টভাবে করতে পছন্দ করে, এবং এটি প্লেয়াররা ভালভাবে নেয়নি,” ডেভিড উইজ বলেছিলেন ‘হিটম্যান ফর হায়ার: এ ইয়ার ইন দ্য লাইফ অফ এ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটার’ পডকাস্ট।

“ছেলেরা হতাশ ছিল কারণ অনেক পরিবর্তন হয়েছিল, এবং কোচ এমন কিছু নিয়ে এসেছিলেন যা তিনি ভেবেছিলেন সাফল্য এনে দেবে। কিন্তু একজন বিদেশি খেলোয়াড় হিসাবে, তারা কখনও কখনও ভালভাবে মানাতে পারেনি। তিনি ভারতে মোটামুটি জঙ্গি ধরণের কোচ হিসাবে পরিচিত, একজন বিদেশি প্লেয়ার যারা সারা বিশ্বে খেলেছে তাদের প্রয়োজন নেই কেউ এসে বলবে কিভাবে আচরণ করতে হবে এবং কি করতে হবে, কিন্তু আমার চেয়ে বেশি জেদি খেলোয়াড় ছিল” তিনি যোগ করেছিলেন।

যাইহোক, চন্দ্রকান্তের সঙ্গে গম্ভীরের অভিজ্ঞতা এখনও পর্যন্ত অবশ্যই অন্যরকম। এক কথায় ভাল। দু‘জনের বোঝাপড়াতেই দলের সাফল্য আসছে মরসুমের শুরু থেকে।

“আমি কোনও সমালোচনার কথা শুনিনি। এটা শুরুর সময় এবং তার সঙ্গে আমার কাজের সম্পর্ক সত্যিই খুব ভাল ছিল। আশা করি, এটি এভাবেই চলতে থাকবে। যাই  বলা হোক না কেন, আমার সে সম্পর্কে কোনও ধারণা নেই। আমি মনে করি তিনি প্রথম-শ্রেণীর ক্রিকেটে বেশ সফল, এবং সেই কারণেই এখন পর্যন্ত তার সঙ্গে কাজ করাটা সত্যিই ভাল,” এদিন বলেন গম্ভীর।

এর আগে, কেকেআর-এর তারকা অলরাউন্ডার আন্দ্রে রাসেলও এই বলে কোচকে সমর্থন করেছিলেন যে “তিনি একটি আশ্চর্যজনক কাজ করছেন”।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *