Cart Total Items (0)

Cart

All Sports

অলস্পোর্ট ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণার সময়সীমা ঘনিয়ে এসেছে। আর তার সঙ্গেই দল নির্বাচন নিয়ে অনেকেই তাঁদের পছন্দের কথা জানাতে শুরু করে দিয়েছে। প্রাক্তন ব্যাটার নভজ্যোত সিং সিধু প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং নির্বাচকদের উদ্দেশে দল বাছাই করার সময় মানসম্পন্ন বোলারদের সঙ্গে আপস না করার পরামর্শ দিয়েছেন। সিধু মনে করেন যে নির্বাচকরা যদি বোলিংয়ের ডিপার্টমেন্টের সঙ্গে আপস করে এবং একজন অতিরিক্ত ব্যাটার বাছাই করে তবে টুর্নামেন্টে ভারতকে সমস্যায় পড়তে হবে। যারা সর্বশেষ ২০১৩ সালে আইসিসি ইভেন্ট জিতেছিল। সেই সময় তিনজন স্পিনার এবং উচ্চমানের ফাস্ট বোলার ছিল।

সিধু দিল্লি ক্যাপিটালস (ডিসি) পেসার খলিল আহমেদের অসম্ভাব্য নির্বাচনের পক্ষেও সমর্থন দিয়েছেন এবং তারকা পেসার যশপ্রীত বুমরাহকে বাদ দেওয়ার পক্ষে কথা বলেছেন।

“রাহুল দ্রাবিড়কে আমার সোজা পরামর্শ হল আপনি যদি এই টুর্নামেন্ট জিততে চান, তাহলে পাঁচজন উইকেট শিকারী বিশেষজ্ঞ বোলার রাখুন। একটি দলের চরিত্রের পতন আপস থেকে আসে। আপনার কাছে বিষ্ণোই, কুলদীপ এবং জাদেজা তিনজন স্পিনার আছে, মায়াঙ্ক যাদব ফিট থাকলে এই দলে জায়গা হবে, থাকবে মুকেশ কুমারও।

৬০ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার এই পরামর্শ দিয়েছেন যে ভারতকে তাদের সম্পদ ব্যবহার করা উচিত কারণ অতিরিক্ত ব্যাটার খেলিয়ে রোহিত শর্মার নেতৃত্বাধীন দল বিশ্বকাপ জিততে পারবে না।

“ভারতের কাছে অনেকগুলি বিকল্প রয়েছে এবং তাদের আপোস করা উচিত নয় এবং এমন লোক বাছাই করা উচিত যারা কিছুটা ব্যাট করতে পারে এবং বোলিং করতে পারে। আপনি মনে করে দেখুন যে সমস্ত বিশ্বকাপজয়ী অধিনায়কের কথা, তারা মানসম্পন্ন বোলিং বিকল্পের পক্ষেই দাঁড়িয়েছেন। এটাই সত্যি। সাতজন ব্যাটার আপনাকে বিশ্বকাপ জেতাতে পারবে না, এমনকি আটজনও কিছু করতে পারবে না,” তিনি যোগ করেছেন।

যা খবর, বিসিসিআই নির্বাচকরা এই সপ্তাহের শেষের দিকে বিশ্বকাপ দল নিয়ে আলোচনা করতে প্রধান কোচ রাহুল দ্রাবিড় এবং অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে দেখা করবেন।

দল জমা দেওয়ার সময়সীমা হল ১ মে। টুর্নামেন্টটি ২ জুন আমেরিকায় শুরু হবে এবং ৫ জুন আয়ারল্যান্ডের বিরুদ্ধে ভারতের উদ্বোধনী ম্যাচ।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *