হার্দিক পাণ্ড্যে
অলস্পোর্ট ডেস্ক: হার্দিক পাণ্ড্যে খেলতে পারছেন না নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচের শুরুতেই পায়ে চোট পেয়ে বেরিয়ে যেতে বাধ্য হন তিনি। তার পর আর মাঠে ফিরতে পারেননি। এবার জানা গেল পরের ম্যাচেও খেলতে পারথেন না তিনি। ২২ অক্টোবর রবিবার ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলবে ভারত। বাংলাদেশ ইনিংসের নবম ওভারের সময়, পাণ্ড্যে তাঁর ডান পা দিয়ে লিটন দাসের একটি শট থামানোর চেষ্টা করেছিলেন সেই সময় তিনি পিছলে যান। এবং বাঁ পায়ের উপরই বিশ্রীভাবে পড়ে যান। সঙ্গে সঙ্গেই মাঠে ছুটে যান দলের ফিজিও সেই সময় তাঁর চোখমুখ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল ব্যাথায় কষ্ট পাচ্ছেন তিনি। বিসিসিআই এর আগে বলেছিল যে হার্দিককে স্ক্যানের জন্য নেওয়া হয়েছিল এবং মেডিকেল টিম তার উপর নজর রাখছে।
বিসিসিআই শুক্রবার নিশ্চিত করেছে যে ধর্মশালায় নিউজিল্যান্ডের বিরুদ্ধে রবিবারের ম্যাচে খেলতে পারছেন না হার্দিক। ২৯ অক্টোবর রবিবার ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের ম্যাচের আগে লখনউতে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন।
“টিম ইন্ডিয়ার সহ-অধিনায়ক হার্দিক পাণ্ড্যে মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে, পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের ম্যাচের সময় নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় বাঁ পায়ের গোড়ালিতে চোট পেয়েছিলেন। তাঁর চোটের জায়গায় স্ক্যান করার পর তাঁকে বিশ্রামের পরামর্শ দেওয়া হয়েছে। বিসিসিআই মেডিকেল টিমের তত্ত্বাবধানে থাকবেন তিনি। ২০ অক্টোবর দলের সঙ্গে ধর্মশালায় উড়ে যাচ্ছেন না এবং এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে লখনউতে সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন যেখানে ভারত ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবে, “বিসিসিআই এক বিবৃতিতে বলেছে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
