Cart Total Items (0)

Cart

All Sports
হার্দিক পাণ্ড্য

অলস্পোর্ট ডেস্ক: ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হার্দিক পাণ্ড্যে আগামী দিনে সবচেয়ে আলোচিত ক্রিকেটার হতে পারেন। নিলামের আগে ২৬ নভেম্বর আইপিএলের ট্রেডিং উইন্ডোর শেষ দিন হওয়ায়, হার্দিক পাণ্ড্যে গুজরাট টাইটান্স ছেড়ে যেতে পারেন। এর আগে তিনি দলকে আইপিএল শিরোপা জয়ে নেতৃত্ব দিয়েছিলেন। “হার্দিক পাণ্ড্যে সম্ভবত মুম্বই ইন্ডিয়ান্সে ফিরে যাবেন। তিনি গুজরাট টাইটান্স ছেড়ে দেবেন,” সূত্র এনডিটিভিকে জানিয়েছে। হার্দিক গুজরাট টাইটান্স দলের অধিনায়ক ছিলেন তাই এই পদক্ষেপটি একটি বড় প্রভাব ফেলবে দলের উপর।

সংবাদ সংস্থা পিটিআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, মুম্বই ইন্ডিয়ান্স আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করেছে। “হ্যাঁ, আমি নিশ্চিত করতে পারি যে হার্দিকের এমআই-তে যাওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। তার দল পরিবর্তন করার সম্ভাবনা রয়েছে তবে এই মুহূর্তে, চুক্তি স্বাক্ষর করা বাকি থাকায় এখনই আর কিছুই নিশ্চিত করা যাবে না,” বলেছেন গুজরাট টাইটান্সের এক সূত্র।

পাণ্ড্যে ২০২২ মরসুমের আগে মুম্বইয়ের হয়ে আইপিএলের সাতটি মরসুম খেলেছিলেন। গুজরাট টাইটান্সে যোগদানের পর তিনি তাদের অভিষেক মরসুমে ট্রফি জয়-সহ আইপিএলে দলকে নেতৃত্ব দিয়েছিলেন। যেহেতু ট্রেডিংয়ে খেলোয়াড়দের অদলবদল জড়িত, এটা এখনও স্পষ্ট নয় যে পাণ্ড্যে এমআই-এ ফিরে গেলে, কে টাইটান্সে যেতে পারেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *