হার্দিক পাণ্ড্যে
অলস্পোর্ট ডেস্ক: ভারতীয় ক্রিকেট দলের স্টার অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে, যিনি গোড়ালির চোট থেকে সেরে উঠছেন তবে এখনই তাঁর দলে ফেরার কোনও সম্ভাবনা নেই। মনে করা হচ্ছে ১২ নভেম্বর নেদারল্যান্ডসের বিরুদ্ধে দলের বিশ্বকাপ ম্যাচে তাঁকে দেখা গেলেও যেতে পারে। খেলায় নিজের বোলিংয়ে ফিল্ডিং করার সময় হার্দিক তাঁর বাঁ গোড়ালিতে চোট পেয়েছিলেন। ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিপক্ষে খেলবে ভারত। নিউজিল্যান্ড ও ইংল্যান্ডের পর বৃহস্পতিবার শ্রীলঙ্কা এবং ৫ নভেম্বর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচটিও খেলতে পারছেন না তিনি।
১২ নভেম্বর বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ভারতের শেষ লিগ ম্যাচ। বিসিসিআইয়ের একটি সূত্র জানিয়েছে, “তিনি ভাল হয়ে উঠছেন এবং শেষ লিগের ম্যাচে ফিরতে পারেন। এমনও একটি সম্ভাবনা রয়েছে যে তিনি সরাসরি সেমিফাইনাল খেলবেন।”
ছয় ম্যাচে ছ’টি জয়ের সঙ্গে লিগ টেবলের শীর্ষে রয়েছে ভারত। তাদের পয়েন্ট ১২। তাঁদের সেমিফাইনালে যাওয়া নিশ্চিত যদি না কোনও অঘটন ঘটে। সেরা চারে ভারতের সঙ্গে এই মুহূর্তে রয়েছে অস্ট্রেলিয়া, নিউজিল্য়ান্ড ও দক্ষিণ আফ্রিকা।
পাণ্ড্যের অবর্তমানে দলের অলরাউন্ড ক্ষমতা কিছুটা কমেছে। দল প্রথম একাদশে দু’টি পরিবর্তন করতে বাধ্য হয়েছিল। তাঁর অনুপস্থিতিতে পাঁচ বোলার নিয়ে খেলার পাশাপাশি সূর্যকুমার যাদব ছর্নম্বরে ব্যাট করছেন। মহম্মদ শামির দুরন্ত ফর্মের কারণে ভারতীয় দল হার্দিক পাণ্ড্যেকে তেমনভাবে মিস করেনি।তবে তিনিই যে দলের ভারসাম্য সেটাও অস্বীকার করা যায় না।
ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর, বোলিং কোচ পারস মামরে হার্দিকের আসন্ন প্রত্যাবর্তনের বিষয়ে আস্থা প্রকাশ করেছিলেন। হার্দিক এখন বেঙ্গালুরুতে জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) সুস্থ হয়ে উঠছেন।
“মেডিক্যাল টিম এটি দেখছে, হার্দিক এবং এনসিএ (ন্যাশনাল ক্রিকেট একাডেমি) এর সঙ্গে যোগাযোগ রাখছে। আমরা দু’এক দিনের মধ্যে একটি আপডেট পাওয়ার আশা করছি,” মামরে রবিবার বলেছিলেন।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
