Cart Total Items (0)

Cart

All Sports
হার্দিক পাণ্ড্যে

অলস্পোর্ট ডেস্ক: শেষ পর্যন্ত সুখবরটা এল না। সুস্থ হয়ে বিশ্বকাপ দলে ফেরা হল না হার্দিক পাণ্ড্যে-র। গোড়ালিতে চোটের কারণে রিহ্যাবে ছিলেন তিনি। মনে করা হচ্ছিল সুস্থ হয়ে সেমিফাইনালের আগেই দলের সঙ্গে যোগ দেবেন। কিন্তু শনিবার আইসিসি জানিয়ে দিল হর্দিক আর বিশ্বকাপে খেলতে পারবেন না। গত ১৯ অক্টোবর পুণেতে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে গোড়ালিতে চোট পান তিনি। নিজের বলেই ফিল্ডিং করতে গিয়ে মোচকে যায় গোড়ালি। তার পরই ছিটকে যান তিনি। তবে তখনও চোটের গভীরতা বোঝা যায়নি। এর পর বিশ্বকাপে নিউজিল্যান্ড, ইংল্যান্ড ও শ্রীলঙ্কার বিরুদ্ধে সহজ জয় তুলে নিয়েছে ভারত। তবুও মনে করা হচ্ছিল এই তারকা অলরাউন্ডার ফিরবেন কিন্তু তেমনটা হচ্ছে না।

আইসিসি এক বার্তায় জানিয়েছে, ‘’আইসিসি মেনস ক্রিকেট বিশ্বকাপে ভারতের অপরাজিত দৌঁড় বড় ধাক্কাা খেল। দলের তারকা অলরাউন্ডার হার্দিক পাণ্ড্যে গোড়ালির চোট সারিয়ে ফিরতে পারলেন না। যে কারণে বাকি বিশ্বকাপে তাঁর আর খেলা হচ্ছে না। আইসিসির ইভেন্ট টেকনিক্যাল কমিটি হার্দিকের পরিবর্তে ভারতীয় দলে প্রসিধ কৃষ্ণাকে নেওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়েছে।

আইসিসি তাদের বার্তায় জানিয়েছে, “তাঁর পরিবর্তে ভারতীয় দলে ঢুকছেন প্রসিধ কৃষ্ণা। শনিবার ইভেন্টের টেকনিক্যাল কমিটি তাঁকে দলে নেওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দেওয়ায় তিনি দ্রুত দলের সঙ্গে যোগ দেবেন।”

আইসিসি-র ইভেন্ট টেনিক্যাল কমিটিতে রযেছেন, ওয়াসিম খান, ক্রিস টেটলি, হেমাঙ্গ আমিন, গৌরবব সাক্সেনা, রাসেল আর্নল্ড ও সিমন ডল। এই সপ্তাহের শুরুতেই শ্রীলঙ্কাকে বড় ব্যবধানে হারিয়ে প্রথম দল হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছে গিয়েছে ভারত। রয়েছে পয়েন্ট টেবিলের শীর্ষেও। রবিবার কলকাতার ইডেনে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে খেলতে নামবে ভারত।

পরিবর্তীত ভারতীয় দল: রোহিত শর্মা (সি), শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, শার্দুল ঠাকুর, প্রসিদ্ধ কৃষ্ণা, যশপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, কুলদীপ যাদব, মহম্মদ শামি, রবিচন্দ্রন অশ্বিন, ঈশান কিষাণ, সূর্যকুমার যাদব।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *