ছবি: আইসিসি
অলস্পোর্ট ডেস্ক: আইসিসি মহিলা টি২০ বিশ্বকাপের খেলা শুরু হতে দু’মাসের বেশি দেরি নেই। সেটা মাথায় রেখেই ভারতীয় মহিলা ক্রিকেট দল নিজেদের তৈরি করছে। ভারতীয় দলের অধিনায়িকা হরমনপ্রীত কাউর ২০২৫ একদিনের বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন হওয়ার সাফল্য টি২০ বিশ্বকাপেও ধরে রাখতে বদ্ধপরিকর। আর সেকারণেই প্রস্তুতির অঙ্গ হিসেবে ১৭-২৭ এপ্রিল দক্ষিড় আফ্রিকার মাটিতে ৫ টি২০ আর ইংল্যান্ডের বিরুদ্ধে ২৮ মে থেকে ২ জুনের মধ্যে ৩ টি২০ ম্যাচে অংশ নেবেন তাঁরা।
হরমনপ্রীতের ভাষায়, ‘চ্যাম্পিয়ন হওয়ার অভ্যাস ধরে রাখতে আমাদের সবসময় খেলার মাঝে থাকা জরুরি। এটা ভাল যে আমাদেল সামনে খেলা ঠাসা সূচী রয়েছে। আমি এতে খারাপ কিছু দেখি না। বরং পরপর ম্যাচ খেলার সুযোগের মাধ্যমে নিজেদের ছন্দ ধরে রাখা সুবিধা হয়, খেলায় উন্নতি করা যায়। আত্মবিশ্বাস বাড়ে।’
টি২০ বিশ্বকাপে ভারতের সবচেয়ে ভাল এসেছিল ২০২০তে। ফাইনালে পৌঁছেছিল ভারতীয় মহিলা ক্রিকেট দল। শেষপর্যন্ত আয়োজক অস্ট্রেলিয়ার কাছে হেরে রানার্স হয়। এবার খেতাব জিততে আশাবাদী হরমনপ্রীত। ঘরের মাঠে গতবছর একদিনের বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার কথা স্মরণ করে তাঁর প্রতিক্রিয়া, ‘ আমরা সবাই এক হয়েছিলাম ভাল খেলে দেশের জন্য ট্রফি জিততে। বিশ্বকাপ জেতার অনুভূতি এ কী তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয়। আশা করব, এমন মুহূর্ত যেন ভারতীয় মহিলা ক্রিকেটারদের জীবনে আরও আসে।’
টি২০ বিশ্বকাপে ভারতীয় মহিলা ক্রিকেট দলের অভিযান শুরু হবে ১৪ জুন পাকিস্তান ম্যাচ দিয়ে। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে পাকিস্তান ছাড়াও আছে অস্ট্রেলিয়া, বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকা, হল্যান্ড।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন:ফেসবুক ও টুইটার
