অলস্পোর্ট ডেস্ক: শনিবার শ্রীলঙ্কার ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান মুখোমুখি। এশিয়া কাপে ছয় দেশের মহাদেশীয় চ্যাম্পিয়নশিপে এই দু’দলই তিনবার মুখোমুখি হতে পারে একে অপরের বিরুদ্ধে। বুধবার মুলতানের মাঠে জয় দিয়েই এশিয়া কাপে যাত্রা শুরু করেছে পাকিস্তান। শনিবার ভারতকেও হারাতে পারলে পাকিস্তান পৌঁছে যাবে গ্রুপ ‘এ’-র শীর্ষ স্থানে।
যদিও বৃষ্টির কারণে ভারত-পাকিস্তান ম্যাচ ভেস্তে যাওয়ার সম্ভবনা রয়েছে। অ্যাকুওয়েদারের একটা প্রতিবেদনে বলা হয়েছে সারাদিনই প্রায় এক নাগারে বৃষ্টি হতে পারে।
ক্যান্ডির আবহাওয়া সংক্রান্ত সব তথ্যই প্রাক্তন পাকিস্তান অধিনায়ক ওয়াসিম আক্রম তাঁর সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। তিনি জানিয়েছেন চারিদিক মেঘে ঢেকে রয়েছে, মাঝে মাঝে বজ্রপাতও হচ্ছে সেখানে। যদিও তিনি জানিয়েছেন আবহাওয়া পরিস্কারও হয়ে যাচ্ছে।
অগস্ট-সেপ্টেম্বরে শ্রীলঙ্কার এই জায়গায় ভারী বৃষ্টিপাত হয়। দিনের বেলা পাল্লেকেলেতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ৮৪ শতাংশ। এবং ৬০ শতাংশ বৃষ্টিপাতের সম্ভবনা রয়েছে এই শহরে।
বৃষ্টির কারণে কী পরিণতি হতে পারে ভারত-পাকিস্তান ম্যাচের?
ভারত-পাকিস্তান ম্যাচ অনেকটাই নির্ভর করছে প্রকৃতির ওপর। বৃষ্টি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই ম্যাচে। খারাপ আবহাওয়ার জন্য দু’দলকেই ২০ ওভার খেলতে হতে পারে। যদি প্রথম দল ব্যাট করার পর দ্বিতীয় দল সম্পূর্ণ ওভার ব্যাট করতে না পারে সেক্ষেত্রে ডিএলএস পদ্ধতিতে ম্যাচের স্কোর নির্ধারণ করা হবে।
দেরীতে ম্যাচ শুরু হলে ওভার কমে ৪০, ৩০ এমনকি ২০তেও নামতে পারে। যদিও ম্যাচ সময় মতই শুরু হয়েছে। তবে তার পর থেকে বার বার বৃষ্টির জন্য ম্যাচ বন্ধ করতে হয়েছে। কত ওভারে খেলা হবে তা সম্পূর্ণ নির্ভর করছে খারাপ আবহাওয়ার ওপর এবং ম্যাচে কতটা সময় নষ্ট হবে তার ওপর। যদি কোনও খেলা না হয় তাহলে দু’দলই পয়েন্ট পাবে। সেক্ষেত্রে পাকিস্তান পৌঁছে যাবে সুপার চারে।
শনিবার ম্যাচ না হলে নেপালের বিরুদ্ধে ভারতের ম্যাচ খুবই গুরুত্বপূর্ণ হবে। যদি ভারত নেপালের বিরুদ্ধে জেতে তাহলে তারা পাকিস্তানের সঙ্গে পৌঁছে যাবে সুপার চারে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
