Cart Total Items (0)

Cart

All Sports
রবীন্দ্র জাদেজা

অলস্পোর্ট ডেস্ক: রবিবার ওডিআই বিশ্বকাপ ২০২৩-এ ভারত তাদের প্রথম ম্যাচ খেলে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। পিচ খুব কঠিন হলেও ভারতীয় বোলাররা ভালই সাফল্য পেয়েছেন ওই পিচে। তারমধ্যে অন্যতম রবীন্দ্র জাদেজা। অস্ট্রেলিয়ার তিন উইকেট নিয়ে ম্যাচে হ্যাটট্রিক করেন তিনি। আইপিএলে তিনি চেন্নাই দলের হয়ে খেলেন, সেই সুবাদে চেন্নাই তাঁর ঘরের মাঠ হয়ে গিয়েছে। তবুও, বিশ্বকাপে সেই মাঠে খেলে পিচ নিয়ে অভিযোগ করে গেলেন জাদেজা।  

তিনি বলেন, ‘‘আমি যখন প্রথম ওভার বল করতে আসি, দেখি বল পিচে পড়ার পর কিছুটা থমকে পৌঁছচ্ছে, গতি মন্থর হয়ে যাচ্ছে। দুপুরের গরমে উইকেট পিচ শুকিয়ে যাচ্ছিল। গরম কমলে সন্ধার দিকে পিচ ঠিকঠাক হয়ে যাবে আশা করেছিলাম। কিছু বল পড়ার পর ঘুরছিল। আবার কিছু বল সোজা চলে যাচ্ছিল। এই রকম উইকেটে ব্যাটারদের বলের লাইন বুঝতে অসুবিধা হয়। তাই উইকেটের সোজাসুজি বল রাখার পরিকল্পনা করেছিলাম। স্টিভ স্মিথ যে বলে আউট হয়েছে, সেটা একটু বেশিই ঘুরেছিল।’’

অলরাউন্ডারকে জিঞ্জাসা করা হয় যে রবিচন্দন অশ্বিন এবং কুলদীপের থেকে তাঁর ভূমিকা কতটা আলাদা। প্রশ্ন শুনে হেসে উত্তরে জাড্ডু বলেন, ‘‘আমার আলাদা করে কোনও বিশেষ ভূমিকা নেই। সবার মনে তখন এটাই ছিল কে কটা উইকেট নিতে পারে। আমার ক্ষেত্রে মনে হয় এটাই ছিল টার্নিং পয়েন্ট যখন স্টিভ স্মিথের মতোন ভাল উইকেট আমি নিয়ে নেই। সেখান থেকে তারা ২ উইকেটে ১১০ রান তোলে এবং তারপর ১৯৯ রানে অলআউট হয়ে যায়। আমি চেন্নাইয়ের পরিস্থিতি জানি। আমি এখানে খেলছি (সিএসকে-এর হয়ে) ১০-১১ বছর। আমি উপভোগ করেছি ম্যাচ এবং আমি দলে যেটুকু অবদান রাখি না কেন তাতেই আমি সবসময় খুশি।’’

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *