অলস্পোর্ট ডেস্ক: আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ভারতীয় ক্রিকেট দল তারকা ফাস্ট বোলার যশপ্রীত বুমরাহকে কীভাবে ব্যবহার করবে তা নিয়ে অনেক আলোচনা চলছে। প্রধান নির্বাচক অজিত আগরকর স্পষ্ট করে দিয়েছেন যে বুমরাহ সব ম্যাচ খেলবেন না এবং তাঁর কাজের চাপ ব্যবস্থাপনা এমন একটি বিষয় যা টিম ম্যানেজমেন্ট খুব গুরুত্ব সহকারে নেবে। সে কারণেই দলের প্রয়োজন অনুযায়ীই মে তাঁকে ব্যবহার করা হবে তার নিয়ে কোনও সন্দেহ নেই। অনেকেই মনে করছেন, প্রথম টেস্টেই তাঁকে নামিয়ে দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে না। বরং একটা টেস্টের পারফর্মেন্স দেখার পরই তাঁকে ব্যবহার করা উচিত। সেক্ষেত্রে দ্বিতীয় টেস্টে তাঁকে খেলতে দেখা যেতে পারে।
এখানে অনেক কিছু নির্ভর করছে ভারতীয় দল তথা ইংল্যান্ড দলের পারফর্মেন্সের উপর। সে কারণেই প্রথম ম্যাচে বুমরাহকে দেখার কোনও সম্ভাবনা নেই। শুরুতেই নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্ট জানিয়েই দিয়েছিল সব ম্যাচ খেলবেন না বুমরাহ। আর তার পর থেকেই শুরু হয়েছে হিসেব-নিকেশ। এদিকে বুমরাহর না থাকা ইংল্যান্ডের জন্য অবশ্যই স্বস্তির।
২০ জুন থেকে ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের মাধ্যমে ভারতের টেস্ট অধিনায়ক হিসেবে নতুন যুগের সূচনা করতে প্রস্তুত শুভমান গিল। তিনি জানিয়েছেন যে প্রধান কোচ গৌতম গম্ভীর এবং প্রধান নির্বাচক অজিত আগারকরের তাঁর কাছ থেকে কোনও প্রত্যাশা নেই কারণ তাঁরা চান যে তিনি নিজেকে একজন নেতা হিসেবে প্রকাশ করুক।
রোহিত শর্মার টেস্ট অবসরের পর, গিলকে ভারতের ৩৭তম টেস্ট অধিনায়ক হিসেবে নিযুক্ত করা হয়েছিল। তিনি টেস্টে ভারতের হয়ে একজন ওপেনার এবং ৩ নম্বর ব্যাটসম্যান হিসেবে খেলেছেন। অধিনায়ক হিসেবে তার প্রথম দায়িত্ব ভারতের নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC) ২০২৫-২৭ চক্রের সূচনা করবে। ডানহাতি এই ওপেনিং ব্যাটসম্যানের ডেপুটি হিসেবে থাকবেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্থ।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
