Cart Total Items (0)

Cart

All Sports
মায়াঙ্ক যাদব

অলস্পোর্ট ডেস্ক: লখনউ সুপার জায়ান্টসের ফাস্ট বোলার মায়াঙ্ক যাদব তাঁর আইপিএল ২০২৪ ক্যারিয়ারে ব্যাক-টু-ব্যাক তিন উইকেট নিয়ে দুর্দান্ত শুরু করেছিলেন। মায়াঙ্কের দ্রুত গতি এবং অনবদ্য নিয়ন্ত্রণ তাঁকে সমর্থকদের পাশাপাশি বিশেষজ্ঞদের মধ্যেও আলোচনার কেন্দ্রে পৌঁছে দিয়েছিল এবং অনেকে ভারতীয় ক্রিকেট দলের নির্বাচকদের কাছে তাঁকে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪ দলে দেখারও স্বপ্ন দেখতে শুরু করেছিলেন। তবে, তার দুর্দান্ত দৌড় গুজরাট টাইটান্সের বিপক্ষে ম্যাচে চোট পাওয়ায় কিছুটা থমকে যায়। মায়াঙ্ক নিতম্বে চোটের কারণে দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে ম্যাচটি খেলতে পারেননি।

শুক্রবার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে লখনউ সুপার জায়ান্টদের হারের পরে, অধিনায়ক কেএল রাহুলকে মায়াঙ্কের ফিটনেস সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল এবং তিনি তাঁর সম্পর্কে একটি বড় আপডেট দেন।

“মায়াঙ্ক খুব একটা খারাপ অবস্থায় নেই, তাকে দেখে ভালই লাগছে কিন্তু আমরা এটাও নিশ্চিত করতে চাই যে আমরা তাকে খুব তাড়াতাড়ি নাও ফেরাতে পারি। ওর বয়স কম, আমাদের তার শরীরকে সেফ রাখতে হবে। ও মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছে, আমরাই ওকে জোর করে আটকে রেখেছি। হয়তো আরও কয়েকটা ম্যাচ অপেক্ষা করতে হবে ওর ফিরে আসার জন্য,” রাহুল ম্যাচের পরে বলেন।

এর আগে লখনউয়ের প্রধান কোচ জাস্টিন ল্যাঙ্গার মায়াঙ্কের চোটের সম্পূর্ণ আপডেট প্রকাশ করেছিলেন।

“তিনি তার নিতম্বের ওপরের অংশে কিছুটা স্টিফনেস অনুভব করছিল যা শেষ খেলায় তাঁকে ছিটকে দিয়েছিল, তবে আগের থেকে অনেক কম। ক্লিনিক্যালি অনেকটাই উন্নতি করেছে,” ল্যাঙ্গার বলেন।

“ডাক্তার এবং ফিজিওদের সবকিছু ঠিকঠাক বলে মনে হয়েছিল। ও প্রথম ওভারটি (টাইটানসের বিপক্ষে) করেছিল এবং তারপরই চোটের জায়গায় সমস্যা অনুভব করতে শুরু করে। এমআরআই স্ক্যান করা হয়েছিল, এবং সেখানে খুব ছোট ফোলাভাব রয়েছে। তাই আমরা খুব আশাবাদী সে নিজেকে সুস্থ করে তুলবে এবং শীঘ্রই আবার বোলিংয়ে ফিরে আসবে,” যোগ করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ওপেনার।

মায়াঙ্ক বর্তমানে ঘণ্টায় ১৫৬.৭ কিলোমিটার গতিতে বল করে আইপিএল ২০২৪-এর দ্রুততম ডেলিভারি করার রেকর্ড ধরে রেখেছেন।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *