Cart Total Items (0)

Cart

All Sports India

অলস্পোর্ট ডেস্ক: মঙ্গলবার আইপিএল ২০২৫-এর ম্যাচে পঞ্জাব কিংসের কাছে ঋষভ পন্থের নেতৃত্বাধীন লখনউ সুপার জায়ান্টসের হারের পর সঞ্জীব গোয়েঙ্কাকে দুই ভূমিকায় পাওয়া গেল। এটি ছিল তিন ম্যাচে তাদের দ্বিতীয় পরাজয় এবং মরসুমের প্রথম হোম ম্যাচে দলটি হেরে যাওয়ায় মালিক সঞ্জীব গোয়েঙ্কা স্পষ্টতই হতাশ হয়েছিলেন। ম্যাচের পরে, সঞ্জীব গোয়েঙ্কাকে পিবিকেএস অধিনায়ক শ্রেয়স আইয়ারের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে, যাকে তিনি তাদের কথপোকথন শেষে জড়িয়েও ধরেন। যে দৃশ্য সঙ্গে সঙ্গে ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। আর এই একই ম্যাচ শেষে দ্বিতীয় দৃশ্যটিও আলোচনায় উঠে এসেছে। যা গত মরসুমের একটি স্মৃতিকে উসকে দিয়েছে।

লখনউ সুপার জায়ান্টস ঋষভ পন্থের পেছনে যে ২৭ কোটি টাকা খরচ করেছে, যা এই মুহূর্তে খুব ভালো ফল দিচ্ছে না। ফ্র্যাঞ্চাইজির হয়ে প্রথম তিনটি ম্যাচে উইকেটরক্ষক ব্যাটসম্যানের ব্যাটের পাশাপাশি অধিনায়কত্বের সিদ্ধান্ত নিয়েও অনেকে প্রশ্ন তুলেছেন। সোশ্যাল মিডিয়ায় ভক্তরা ইতিমধ্যেই উইকেটরক্ষক ব্যাটসম্যানকে “২৭ কোটি টাকা ব্যর্থতা” হিসেবে চিহ্নিত করেছেন। পঞ্জাব কিংসের কাছে এলএসজি মরসুমের দ্বিতীয় পরাজয়ের পর, ফ্র্যাঞ্চাইজি মালিক সঞ্জীব গোয়েঙ্কাকে দেখা গিয়েছে মাঠে ঋষভ পন্থের সঙ্গে রীতিমতো বিরক্ত হয়ে আলোচনা করছেন।

গোয়েঙ্কার একটা ভাবমূর্তি গত মরসুম থেকেই তৈরি হয়েছে, তাঁর দল হারলে তিনি অধিনায়কদের প্রশ্নের মুখে ফেলেন এবং সেই সময় তাঁর বিরক্তি স্পষ্টতই ধরা পড়ে তাঁর শারীরি ভাষায়। অতীতে দলের পরাজয়ের জন্য কেএল রাহুলকেও মাঠে গোয়েঙ্কার ক্রোধের মুখোমুখি হতে হয়েছিল। মরসুমের প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে এলএসজির পরাজয়ের পর পন্থকেও একই রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়েছিল। পঞ্জাবের বিরুদ্ধে হারের পরও একই দৃশ্য দেখা গিয়েছে।

এরপর লখনউ সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে জয়ের মাধ্যমে ঘুরে দাঁড়ালেও মঙ্গলবার পঞ্জাবের বিপক্ষে পরাজয়ের মুখোমুখি হয়েছে। গোয়েঙ্কা-পন্থ কথপোকথন সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। কথোপকথনের সময় এলএসজি মালিককে পন্তের দিকে আঙুল তুলতেও দেখা গিয়েছে। তবে, একটা সময় দু’জনের মুখেও হাসি ছিল।

মঙ্গলবার ম্যাচে ১৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে, পঞ্জাব একটি দুর্দান্ত শুরু করেছিল, যার সৌজন্যে প্রভসিমরান, যিনি প্রথম ১০ ওভারে নয়টি চার এবং তিনটি ছক্কার সাহায্যে এলএসজি বোলিং আক্রমণকে দাঁড়াতেই দেননি, কার্যকরভাবে প্রতিযোগিতাটি শেষ করে দিয়েছিলেন। এরপর অধিনায়ক শ্রেয়স আইয়ারের (৩০ বলে ৫২ রান) সৌজন্যে ১৬.২ ওভারেই লক্ষ্যে পৌঁছে খেলা শেষ করে দেয়।

খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com

অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *