আইসিসি ওডিআই বিশ্বকাপের পুরস্কার মূল্য ঘোষণা
অলস্পোর্ট ডেস্ক: ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে ওডিআই বিশ্বকাপ ২০২৩। এদিন আইসিসি আসন্ন টুর্নামেন্টের পুরস্কার মূল্য ঘোষণা করে দিল। সব মিলিয়ে ১০ মিলিয়ন ইউএস ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় ৮২ কোটি টাকা মূল্যের সমান। আইসিসি জানিয়েছে, বিশ্বকাপে বিজয়ী দল পাবে চার মিলিয়ন ডলার। এবং ফাইনালে যাওয়া রানার্স-আপ দল পাবে দুই মিলিয়ন ডলার। এছাড়া, টুর্নামেন্টে খেলা প্রতিটি ম্যাচের জন্যেও থাকছে পারিশ্রমিক মূল্য।
আইসিসি একটি প্রেস রিলিজে জানিয়েছে, ‘‘গ্রুপ পর্বের খেলায় জিতলেও পুরস্কার মূল্য আছে, প্রতি ম্যাচে জয়ী দলগুলি পাবে ৪০,০০০ ডলার। গ্রুপ পর্বের শেষে, যে দলগুলি নকআউটে পৌঁছতে ব্যর্থ হবে তারাও প্রত্যেকে ১০,০০০ ইউএসডি করে পাবে।’’
‘‘এই পুরস্কার মূল্যটি ২০২৫-এর আসন্ন আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপের জন্যেও সীমাবদ্ধ রইল যা দক্ষিণ আফ্রিকার ডারবানে ২০২৩-এর জুলাইতে অনুষ্ঠিত আইসিসির বার্ষিক সম্মেলনের সময় পুরুষ এবং মহিলাদের উভয় খেলাতেই সমান অর্থ প্রদান করার কথা ঘোষণা করেছিল,’’ আইসিসি বিবৃতিতে যোগ করে।
আইসিসির এই মেগা ইভেন্টে ট্রফির জন্য প্রতিযোগিতায় লড়বে মোট ১০টি দল। এবার ঘরের মাঠে ক্রিকেট বিশ্বকাপ আয়োজিত হওয়ায়, ভারতীয় ক্রিকেট দলের কাছে এটি একটি দুর্দান্ত সুযোগ আইসিসি ট্রফি ছিনিয়ে নেওয়ার। এর আগে ভারত ২০১১ সালে বিশ্বকাপ জিতেছিল। দীর্ঘ ১২ বছর পর ইতিহাস আবার পুনরাবৃত্তি ঘটায় কিনা এখন সেটাই দেখার।
আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গতবছরের ফাইনালিস্ট দল ইংল্যান্ড এবং নিউজিল্যান্ডের মধ্যে ম্যাচ দিয়ে ৫ অক্টোবর থেকে ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে চলেছে। ভারতীয় দল ৮ অক্টোবর চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে।
রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় ক্রিকেট দল বর্তমানে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলছে। যেখানে প্রথম ম্যাচ পাঁচ উইকেটে জিতে নিয়েছে ভারত। এবং পৌঁছে গিয়েছে ওডিআই র্যাঙ্কিংয়ের শীর্ষে।
খেলার খবরের জন্য ক্লিক করুন: www.allsportindia.com
অলস্পোর্ট নিউজের সঙ্গে থাকতে লাইক আর ফলো করুন: ফেসবুক ও টুইটার
